২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টি সিরিজে আমিন রাজার দুইটি গান

এই প্রথমবার টি সিরিজ প্রকাশ করলো বাংলাদেশি কোনও শিল্পীর গানের ভিডিও। শিল্পীর নাম আমিন রাজা।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2020, 03:34 PM

Updated : 08 Apr 2022, 12:30 AM

আমিন রাজার এই দুইটি গানের একটি গান বাংলা আর অন্যটি হিন্দি। গান দুটি হলো ‘পেয়ার হো গায়া’ ও ‘মন শুধু মন’। এই দুটি গানে কন্ঠ দেওয়ার পাশাপাশি দুটি গানের কথা ও সুর করেছেন আমিন রাজা। আর সংগীতায়োজন করেছেন বলিউডের জনপ্রিয় মিউজিসিয়ান রাজা কাশেফ।

বাংলা গানের ভিডিওটি পরিচালনা করেছেন ভিকি জাহেদ ও হিন্দি গানের ভিডিওটি পরিচালনা করেছেন শাহরিয়ার পলক। এই দুটি গানের মিউজিক ভিডিওতে অভিনয়ও করেছেন আমিন রাজা আর তার সঙ্গে ছিলেন বাংলা ভিডিওতে শাকিলা পারভিন আর হিন্দি ভিডিওতে লিয়ানা।

এই প্রসঙ্গে আমিন রাজা বলেন,”আমার সত্যিই ভালো লাগছে টি সিরিজ এর মতো এতো বড় প্রযোজনা প্রতিষ্ঠান আমার দুটি গানের ভিডিও প্রকাশ করেছে। একই মিউজিকের উপর দুটি ভাষার এই গানটি সকলের ভালো লাগবে। গানের মিউজিক ভিডিও দুটি সাজানো হয়েছে সুন্দর দুটি গল্পের মধ্য দিয়ে। আশা করছি গানের ভিডিও দুটি ভালো লাগবে।”