ঈদে আসছে অনন্ত জলিলের ‘দিন দ্য ডে’
প্রায় ৬ বছর পর প্রেক্ষাগৃহে আসছে আলোচিত অভিনেতা ও প্রযোজক অনন্ত জলিলের চলচ্চিত্র; ঈদুল আযহায় মুক্তি পাচ্ছে তার চলচ্চিত্র ‘দিন দ্য ডে’।
তিনি গ্লিটজকে বলেন, “ইতোমধ্যে এ চলচ্চিত্রের কাজ সম্পন্ন হয়েছে। কোরবানীর ঈদেই ছবিটি মুক্তি দেওয়ার উদ্যোগ নিয়েছি। সেই ভাবেই সব কাজ গুছিয়ে নিচ্ছি।”
বাংলাদেশ ও ইরানের যৌথ প্রযোজনায় এ চলচ্চিত্রে অনন্ত জলিলের বিপরীতে অভিনয় করেছেন তার স্ত্রী ও চিত্রনায়িকা আফিয়া নুসরাত বর্ষা। এটি পরিচালনা করছেন ইরানী নির্মাতা মুর্তজা অতাশ জমজম।
অভিনয়ের পাশাপাশি ছবিটির বাংলাদেশ অংশের প্রযোজনার দায়িত্বে আছেন তিনি। ছবির চিত্রনাট্য লিখেছেন ছটকু আহমেদ।
সবশেষ ২০১৪ সালে মুক্তি পেয়েছে এ অভিনেতার চলচ্চিত্র‘মোস্ট ওয়েলকাম-২’।
২০১০ সালে ‘খোঁজ দ্য সার্চ’ চলচ্চিত্রের মধ্য দিয়ে অভিষেক হওয়ার পর ‘হৃদয় ভাঙা ঢেউ’, ‘দ্য স্পিড’, ‘মোস্ট ওয়েলকাম’, ‘নিঃস্বার্থ ভালোবাসা’ সহ বেশ কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেছেন অনন্ত জলিল।
