ছবিতে সৃজিত-মিথিলার বিয়ের গল্প
পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের নতুন এই সম্পর্ক তথা সৃজিত এবং রাফিয়াথ রশীদ মিথিলার বিয়ের গল্পটা এখন সবার জনা হলেও, হয়নি বিবাহোত্তর সংবর্ধনা এতোদিন। ২৯ ফেব্রুয়ারিকে আরও স্মরণীয় রাখতে ভারতের ’রাজকুটির’ মিলনায়তনে রাজকীয় ভাবে অনুষ্ঠিত হলো তাদের সংবর্ধনার আয়োজন।
এই সংবর্ধনা উপলক্ষে বাংলাদেশ থেকে উড়ে গেছেন মিথিলার পরিবার, বাবা - মা, ছোট ভাই, ছোটবোন - অভিনয় শিল্পী মিশৌরী, আরেক বোন মীম রশীদ এবং তার স্বামী অভিনেতা ইরেশ যাকের। আরও গেছেন জিনাত সানু স্বাগতা, নেভিল হাসান ফেরদৌস, রাশেদ জামান, গুড কোম্পনির নির্বাহী প্রযোজক শায়লা আহমেদসহ আরও অনেক কাছের স্বজন।
এর পাশাপাশি সৃজিত ও মিথিলার শুভাকাঙ্খী ও কলকাতার তকারকারও উপস্তিত ছিলেন। ছিলেন প্রসেনজিৎ, অপর্না সেন, পরমব্রত, ইন্দ্রনীল - বরখা জুটি, ঋতুপর্ণা সেনগুপ্তা, সৌরভ গাঙ্গুলীসহ আরও অনেকে।
রাজকীয় এই অনুষ্ঠানের আগে কলকাতায় মিথিলার মেহেদী উৎসবও হয়। হয়েছে রঙ খেলাওঅ উপস্থি - অনুপস্থিত সকলে নবদম্পতির নবযাত্রাকে স্বাগত জানিয়েছে নিজেদের মত করে।
প্রসঙ্গত, ভারতের পরিচালক সৃজিত মুখার্জি এবং বাংলাদেশের উন্নয়নকর্মী ও মিডিয়ার সরব মুখ মিথিলা ২০১৯ সালের শেষের দিকে স্বল্প পরিসরে বিয়ের পর্বটি সমাধা করেন। ফেব্রুয়ারির শেষদিনে তারা আনুষ্ঠানিকভাবে এই সংবর্ধনার আয়োজন করেন।
