২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রচারণার প্রেমে সারা- কার্তিক

গুঞ্জনটা অনেক আগে থেকেই এমন ছিল। সিনেমার প্রচারণার স্বার্থেই প্রেমের গল্প ফেঁদেছেন সারা আলী খান। তাও আবার হালের হার্টথ্রব কার্তিক আরিয়ানকে নিয়ে।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jan 2020, 02:01 PM

Updated : 08 Apr 2022, 12:14 AM

‘কেদারনাথ’ ও ‘সিম্বা’ সিনেমা দিয়ে ঝড় তোলা নায়িকা, সাইফ আলী খান-অমৃতা সিং তনয়া সারা আলী খান যেদিন থেকে ক্যামেরার মুখোমুখি হয়েছেন কোনও সাক্ষাৎকার দেওয়ার জন্য, সেদিন থেকেই তিনি কার্তিক আরিয়ানের প্রতি তার দুর্বলতার কথা বলে আসছেন।

এমনকি বাবার সামনেও বলেছেন, কার্তিকের সঙ্গে ডেট করতে চান তিনি।

তবে এটাও ঠিক যে ততদিনে কার্তিক আরিয়ানের সঙ্গে তার নতুন সিনেমার সাইন হয়ে গেছে। তাতেই বোদ্ধা বলিউড বলেছিল- এটা আর কিছু নয়, শুধুই প্রচারণা।

আর তাই কি না এখন সত্য হতে চলেছে।

জোর গুঞ্জন- ছাড়াছাড়ি হয়ে গেছে কার্তিক-সারার। কার্তিক পাল্টা প্রশ্নও করেছেন সাংবাদিকদের- ‘বলুন তো কবে আমরা প্রেম করলাম?”

আর এত কাণ্ড যে সিনেমার জন্য সেটি ইমতিয়াজ আলীর ’লাভ আজকাল’। একই পরিচালকের আগের ‘লাভ আজকাল’ সিনেমাতে ছিলেন সারার বাবা সাইফ আলী খান এবং দীপিকা পাড়ুকোন। আর এই সিনেমায় সারা ও কথিত প্রেমিক কার্তিক।

রসায়নের চূড়ান্ত সমীকরণ ঘটাতে প্রেমের এতো ঢাকঢোল বাজানো হচ্ছে বলে মনে করছেন সমালোচকরা। নতুন সিনেমার ট্রেইলর অনেক আকর্ষণীয় মনে হলেও এই মিথ্যে প্রেম ঘটনায় নতুন বাঁক আনবে কিনা- সেটাই ভাবছেন এখন সবাই।

প্রসঙ্গত, সারা-কার্তিকের ‘লাভ আজকাল‘ মুক্তি পাবে ২০২০ সালের ১৪ ফেব্রুয়ারি, ভালোবাসা দিবসে।