২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফেলানীকে নিয়ে গান

কুড়িগ্রাম সীমান্তে বাংলাদেশি কিশোরী ফেলানী হত্যায় প্রভাবিত হয়ে গীতিকার ও সুরকার মাহবুবুল এ খালিদ দুটি গান প্রকাশ করেছেন। ‘ফেলানীরে করলো গুলি’ এবং ‘কেন আমায় করলে গুলি’ শিরোনামের ওই গান দুটিতে সুরারোপ করেছেন প্রয়াত জনপ্রিয় সুরকার আহমেদ ইমতিয়াজ বুলবুল।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2020, 06:16 PM

Updated : 08 Apr 2022, 12:11 AM

মানবিক আবেদনময়ী এই গান দুটির একটিতে কণ্ঠ দিয়েছেন সামিনা চৌধুরী। অন্যটিতে দিনাত জাহান মুন্নি।

উল্লেখ্য, ২০১১ সালের ৭ জানুয়ারি ফুলবাড়ি উপজেলার অনন্তপুরে বাংলাদেশ-ভারত সীমান্তে নির্মমভাবে নিহত কিশোরী ফেলানী খাতুন।

নিহত ফেলানীর মরদেহ চার ঘণ্টা কাটাতারেই ঝুলে থাকে। ফেলানীর ঝুলে থাকা লাশের ছবিতে দেশ-বিদেশের গণমাধ্যম ও মানবাধিকার সংগঠনগুলোর মাঝে সমালোচনার ঝড় ওঠে। ওই ঘটনা ভীষণভাড়ে নাড়া দেয় কবি, গীতিকার ও সুরকার মাহবুবুল এ খালিদকে। ফেলানীকে নিয়ে লেখা তার গান দুটি ‘খালিদ সংগীত ডটকম’ নামের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। এ ছাড়াও গান দুটি ইউটিউবের ‘খালিদ সংগীত’ চ্যানেলেও ছাড়া হয়েছে।