২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মাইলসের সঙ্গে কণ্ঠ মেলালেন প্রতিমন্ত্রী পলক

মাইলসের ’ফিরিয়ে দাও’ গানটির সঙ্গে কণ্ঠ মেলালেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Dec 2019, 10:42 PM

Updated : 10 Oct 2022, 09:49 PM

মাইলস ব্যান্ডের চল্লিশ বছর পূর্তি উপলক্ষে তখন পুরো অডিটোরিয়ামে পায়ের উপর। গানে গানে তাল দিচ্ছেন, গাইছেন, নাচছেন সবাই। চল্লিশ বছর ধরে ব্যান্ড মিউজিকে অবদান রাখা এই ব্যান্ডটির গান মনে নেই এমন ভক্ত শ্রোতা পাওয়া কঠিন।

এমনই একজন ভক্তকে খুঁজে পাওয়া গেল- যাকে এক নামে দেশের মানুষ চেনেন। আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

অডিটোরিয়ামের ভেতরে সাধারণ শ্রোতা ভক্তের মতই কণ্ঠ মেলালেন মাইলসের বিভিন্ন গানে। ‘ফিরিয়ে দাও’ গানটি দিয়ে তো রীতিমত দুলছিলেন তিনি।

উল্লেখ্য, মাইলসের চল্লিশ বছর পূর্তির কনসার্টে উপস্থিত ছিলেন যেমন বিভিন্ন বয়সী দর্শক, তেমনই ছিলেন পরিচিত মুখ। ছিলেন রুবাবা দৌলা মতিন, চলচ্চিত্র নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বল, মাহমুদুল ইসলাম, শারমীন লাকী, নাবিলাসহ বিভিন্ন ব্যান্ডে সদস্যসহ অনেকে। সবাই একসঙ্গে নেচেছেন – গেয়েছেন উপভোগ করেছেন সময়টিকে।

মাইলসের কনসার্টের সার্বিক তত্বাবধানে ছিল উইন্ডমিল।