২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা রক ফেস্ট ২৭ ডিসেম্বর

থাকছে নেমেসিস, আর্বোভাইরাস, পাওয়ারসার্জসহ আরও অনেক ব্যান্ড।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2019, 02:14 PM

Updated : 10 Oct 2022, 09:49 PM

২৭ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকা রক ফেস্ট ২০১৯। বাংলা ব্যান্ড মিউজিক ফ্যানদের জন্য এই ফেস্টিভ্যাল নিয়ে আসছে গান-বাংলা টিভি, বাংলালিংক, আয়োজনে রয়েছে স্কাই ট্র্যাকার লি. এবং পি আর পার্টনার হিসেবে রয়েছে মিডিয়াকোয়েস্ট বাংলাদেশ।

বছরটিকে দারুণ একটি বিদায় দেওয়ার জন্য আয়োজন করা হয়েছে ঢাকা রক ফেস্টের। এর লাইন-আপে রয়েছে নেমেসিস, আর্বোভাইরাস, অ্যাভয়েডরাফা, পাওয়ারসার্জ, বে অফ বেঙ্গল, ট্রেইনরেক, ওন্‌ড, কনক্লুশন এবং সিন।

ঢাকার বসুন্ধরার আইসিসিবি এক্সপো জোনে এবছর ২৭ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকা রক ফেস্ট।  দুপুর ১২টায় গেট খুলবে, অনুষ্ঠান চলবে দুপুর ২টা থেকে রাত ১০টা পর্যন্ত। টিকেটের দাম ২০০ টাকা। ২২ ডিসেম্বর থেকে টিকেট পাওয়া যাবে এখানে-  www.shohoz.com/events/

ঢাকা রক ফেস্টের সহযোগী আয়োজক হিসেবে আছে বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশন লিমিটেড।

ঢাকা রকফেষ্ট ২০১৯ আয়োজন সম্পর্কে আয়োজক প্রতিষ্ঠান স্কাই ট্র্যাকারের সিইও দোজা এলান বলেন , “ব্যান্ড সংগীতের অন্যতম ধারা হলো রক মিউজিক। বাংলাদেশের তরুণ প্রজন্মের কাছে অসম্ভব জনপ্রিয় রক মিউজিক। দেশে প্রচুর কনসার্ট হলেও রক কনসার্ট , বিশেষ করে তরুণ ব্যান্ডদের নিয়ে রক কনসার্ট খুবই কম হয়। তরুণদের দীর্ঘদিনের চাহিদা মাথায় রেখেই এই কনসার্টটি আয়োজন করা হয়েছে। ঢাকা রক ফেস্ট থেকে আগামীতে নিয়মিত রক কনসার্ট আয়োজন করা হবে।”

স্কাই ট্র্যাকার দেশের অন্যতম প্রধান ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান। দেশের বিভিন্ন শীর্ষ কর্পোরেটদের ইভেন্ট ম্যানেজমেন্টের পাশাপাশি স্কাই ট্র্যাকার কনসার্ট আয়োজন করে থাকে। সম্প্রতি স্কাই ট্র্যাকার বামবা লাইভ চ্যাপ্টার ওয়ান , কনসার্ট ফর অর্টিজম এওযারনেস , ফুয়াদ লাইভ ইন ঢাকা কনসার্ট আয়োজন করেছে।

ঢাকা রক ফেষ্ট ২০১৯ এর বিস্তারিত জানতে ভিজিট করুন ইভেন্ট পেজে- https://www.facebook.com/events/459650301362040/