২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রানীকে অভিষেকের ‘না’

ফিরে আসছে ‘বান্টি আউর বাবলি’। ওদিকে চিত্রনাট্যের প্রয়োজনে পুরানো বাবলি তথা রানী মুখার্জি থাকছেন সিনেমাটিতে। কিন্তু বদলে গেছেন বান্টি! অভিষেক বচ্চন নয়, বান্টি হচ্ছেন সাইফ আলী খান।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2019, 12:40 PM

Updated : 08 Apr 2022, 05:14 PM

ইয়াশরাজ ফিল্মস ঘোষণা দিয়েছে ২০০৫ সালে মুক্তিপ্রাপ্ত ‘বান্টি আউর বাবলি’ সিনেমাটিকে আবারও দর্শকের সামনে নিয়ে আসার। নতুন বান্টি আর বাবলি ঠিক হওয়ার পর পুরানো বান্টিকে চেয়েছিলেন এই প্রযোজনা সংস্থা পুরানো বাবলির সঙ্গে।

কিন্তু জানা গেছে স্ক্রিপ্ট পড়ে নাকী অভিষেক বচ্চনের বেশ একটা যুৎসুই মনে হয়নি।

তাই না করে দিয়েছেন।

কিন্তু ভিতরের আলাপ ভিন্ন বলে রটনা রটেছে চারপাশে।  রানীর কারণেই নাকি ছবিতে ‘না’ অভিষেকের। ২০০০-এর শুরুতে শোনা যাচ্ছিল এই দুইজন প্রেম করছেন- বিয়েও করতে পারেন। কিন্তু রানী বা অভিষেক কেউই কোনওদিন স্বীকার করেননি। গুজব বলেই উড়িয়ে দিয়েছেন। 

রানী তার এক সাক্ষাৎকারে বলেন, “আমাদের দু’জনকেই যশরাজ থেকে প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু কোনও কারণে ও করতে পারলো না। ওকে সত্যিই খুব মিস করব।”

প্রসঙ্গত, নতুন ‘বাবলি আউর বান্টি’ পরিচালনা করছেন বরুন শর্মা।