‘না বলা ফুল’ দিয়ে সুবাস ছড়াল মেঘদল
পৌষের সন্ধ্যায় ‘না বলা ফুল’ শিরোনামে নতুন গান নিয়ে হাজির হলো ব্যান্ড মেঘদল।
তাদের তৃতীয় অ্যালবাম ‘অ্যালুমিনিয়ামের ডানা’র দ্বিতীয় গান এটি; দীর্ঘ বিরতি ভেঙে বৃহস্পতিবার সন্ধ্যায় মেঘদলের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশের পর ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছেন শ্রোতারা।
ভারতীয় শাস্ত্রীয় সংগীতের কালাকার কুমার গন্ধর্ভের ‘ছন্দবিহীন কোনো ফুলও ফোটে না’ উক্তিকেই এ গানের মূল ভিত্তি বলছে ব্যান্ডটি।
গানটি নিয়ে এক বিবৃতিতে জানানো হয়েছে, “'না বলা ফুল' নিয়ে আর বিশেষ কিছু বলার নাই। আমরা জানি মেঘদলের নিয়মিত শ্রোতারা আমাদের নতুন গানের জন্য অপেক্ষায় আছে অন্তত তাদের কাছে এ গান ভালো লাগলে আমাদের সম্মিলিত শ্রম সফল হবে।”
এর আগে ‘মেঘদল’, ও ‘শহরবন্দী’ শিরোনামে দুটি একক অ্যালবাম প্রকাশ হয়েছে মেঘদলের।
