২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইলিয়াস কাঞ্চনকে অপমানের প্রতিবাদে রাস্তায় চলচ্চিত্রকর্মীরা

নতুন সড়ক নিরাপত্তা আইন কার্যকরের পর ধর্মঘটকারী বাস-ট্রাকের শ্রমিকদের নিরাপদ সড়ক চাই আন্দোলেন প্রতিষ্ঠাতা ও অভিনেতা ইলিয়াস কাঞ্চনের কুশপুত্তলিকা দাহের ঘটনার প্রতিবাদে এফডিসিতে মানবন্ধন করলেন চলচ্চিত্রকর্মীরা।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Nov 2019, 04:39 PM

Updated : 10 Oct 2022, 09:42 PM

রাজধানীর বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের সামনে সোমবার পৌনে ১টায় মানবন্ধন করে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক ও পরিবেশক সমিতি, বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি, অভিনয়শিল্পী সমিতিসহ এফডিসি কেন্দ্রিক ১৮টি সংগঠন।

Image
নিরাপদ সড়ক চাই আন্দোলেন প্রতিষ্ঠাতা অভিনেতা ইলিয়াস কাঞ্চনকে পরিবহন শ্রমিকদের অপমানের প্রতিবাদ এবং সড়ক নিরাপত্তা আইন বাস্তবায়নের দাবিতে সোমবার বিএফডিসির সামনে মানববন্ধন করে বিএফডিসিকেন্দ্রিক ১৮ সংগঠন। ছবি: মাহমুদ জামান অভি

পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার বলেন, “বাংলাদেশের প্রতিটি মানুষের রাস্তায় নিরাপদ চলাচল নিশ্চিতের জন্য কাজ করে যাচ্ছেন ইলিয়াস কাঞ্চন। আমরা চাই ইলিয়াস কাঞ্চনকে কেউ ভুল না বুঝে তার দাবির প্রতি সম্মান জানিয়ে সেগুলো বাস্তবায়নে সহমত পোষণ করুক।”

শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর বলেন, “ইলিয়াস কাঞ্চন আমাদের কাছে সম্মানিত শিল্পী। রাস্তায় নিরাপদে চলাচলের জন্য ২৫ বছর ধরে কাজ করে যাচ্ছেন তিনি। তাকে অপমান করা মানে শিল্পী সমাজকেই অপমান। আমরা তার অপমান সহ্য করব না। শিল্পীদের রাস্তায় নামতে বাধ্য করবেন না।”

Image
নিরাপদ সড়ক চাই আন্দোলেন প্রতিষ্ঠাতা অভিনেতা ইলিয়াস কাঞ্চনকে পরিবহন শ্রমিকদের অপমানের প্রতিবাদ এবং সড়ক নিরাপত্তা আইন বাস্তবায়নের দাবিতে সোমবার বিএফডিসির সামনে মানববন্ধন করে বিএফডিসিকেন্দ্রিক ১৮ সংগঠন। ছবি: মাহমুদ জামান অভি

নিরাপদ সড়ক চাই আন্দোলেন প্রতিষ্ঠাতা অভিনেতা ইলিয়াস কাঞ্চনকে পরিবহন শ্রমিকদের অপমানের প্রতিবাদ এবং সড়ক নিরাপত্তা আইন বাস্তবায়নের দাবিতে সোমবার বিএফডিসির সামনে মানববন্ধন করে বিএফডিসিকেন্দ্রিক ১৮ সংগঠন। ছবি: মাহমুদ জামান অভি

মানববন্ধনে গুলজার-মিশা ছাড়াও উপস্থিত ছিলেন চলচ্চিত্র শিল্পী সমিতির বদিউল আলম খোকন, পরিচালক সোহানুর রহমান সোহান, শাহিন সুমন, শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান, অরুণা বিশ্বাস, চিত্রনায়ক ইমন, নিরাপদ সড়ক চাই-এর যুগ্ম মহাসচিব লিটন এরশাদ।

১৯৯৩ সালে ২২ অক্টোবর এক সড়ক দুর্ঘটনায় স্ত্রী জাহানারাকে হারানোর পর নিরাপদ সড়কের আন্দোলনে যুক্ত হয়েছেন এ অভিনেতা। সামাজিক এ আন্দোলনের মাধ্যমে পথচারী, চালক, হেল্পারদের সচেতন করে তোলার চেষ্টা করেছেন। এর স্বীকৃতি হিসেবে তাকে ২০১৮ সালে একুশে পদকে ভূষিত করেছে সরকার।