‘ক্রাঞ্চি’ কৃতিকা
স্কেটার মডেল কৃতিকা মেতে আছেন নিজের ইউটিউব চ্যানেল নিয়ে।
একটু ভিন্ন ধারায় কাজ করতে আগ্রহী বলে মডেল সুমাইয়া চৌধুরী কৃতিকা নিজেকে স্কেটার মডেল হিসেবে প্রতিষ্ঠিত করেছেন।
পাশাপাশি নিজের ইউটিউব চ্যানেল ‘ক্রাঞ্চি কৃতিকা’ নিয়েও ব্যস্ত সময় পার করছেন এই মডেল।
ইউটিউবে নিজের এরকম একটি চ্যানেল শুরু করার ব্যাপারে কৃতিকা বলেন, “আমার অনেক দিনের স্বপ্ন ছিল ফুড ও ট্রাভল বিষয়ে কাজ করবো। ডিজিটাল প্ল্যাটফর্মে এই কাজ করাটা আমার জন্য সুবিধা করে দিয়েছে। সঙ্গে থাকছে বিউটি পার্লার রিভিউ আর শুটিংয়ের পেছনের গল্প।”
সম্প্রতি যুক্তরাষ্ট্রে বিভিন্ন শহরে ভ্রমণ করে দেশে ফিরেছেন তিনি। সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে তৈরি করছেন মজাদার সব ভিডিও ব্লগ। এ প্রর্যন্ত প্রায় ৬০টির মতো ব্লগ বানানো হয়েছে যা ডিসেম্বর মাসে পর্যায়ক্রমে তার ইউটিউব চ্যানেলে প্রকাশ করবেন।
তার এই ব্লগগুলো আগামীতে যারা যুক্তরাষ্ট্রে ভ্রমণে যাবেন তাদের জন্য বিশেষ উপকার হবে বলে জানান কৃতিকা।
