২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নরসিংদীতে মৌসুমীর জন্মদিন উদযাপন

দৈনন্দিন ব্যস্ততাকে ছুটি দিয়ে ঢাকার অদূরে নরসিংদীর একটি রিসোর্টে পরিবারের সঙ্গে নিজের জন্মদিনে আনন্দ ভাগাভাগি করে নিলেন বাংলা চলচ্চিত্রে জনপ্রিয় চিত্রনায়িকা আরিফা জামান মৌসুমী।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2019, 06:40 PM

Updated : 10 Oct 2022, 09:34 PM

তিনি গ্লিটজকে জানান, মাধবদীর হেরিটেজ রিসোর্টে শনিবার রাত ১২টায় স্বামী ওমর সানি, ছেলে-মেয়ে, পারিবারিক বন্ধু ও অভিনেতা অমিত হাসানসহ পরিবারের সদস্যদের নিয়ে কেক কাটেন।

“নানা ব্যস্ততার কারনে ঢাকার বাইরে আসা হয় না। এবার পরিবারের সদস্যদের নিয়ে বেরিয়ে পড়েছি। সবার সঙ্গে দারুণ সময় কাটছে।”

এ অভিনেত্রীর জন্মদিন উপলক্ষ্যে এতিম শিশুদের খাওয়ানো হবে বলে জানান ওমর সানি।

সালমান শাহর বিপরীতে নির্মাতা সোহানুর রহমান সোহানের ‘কেয়ামত থেকে কেয়ামত’ চলচ্চিত্রের মধ্য দিয়ে বড়পর্দায় অভিষেক হয় ১৯৭৩ সালে ৩ নভেম্বর খুলনায় জন্ম নেওয়া এ অভিনয় শিল্পীর।

দুই যুগেরও বেশি সময় ধরে তিনি অভিনয়ের সঙ্গে যুক্ত আছেন। একাধিকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হয়েছেন। অভিনয়ের পাশাপাশি প্রযোজনাও করেছেন; গানের কণ্ঠও দিয়েছেন।

সবশেষ বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সভাপতি হিসেবে প্রথমবারের মতো কোনো নারী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন; নির্বাচনে তার প্রতিন্দ্বন্দ্বী প্রার্থী মিশা সওদাগর সভাপতি হিসেবে জয়লাভ করে।