২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সৈকত নাসিরের চলচ্চিত্রে ইমন

ঢাকার গ্যাং কালচারের গল্পে চিত্রনায়ক ইমনকে নিয়ে ‘আকবর-ওয়ান্স আপন অ্যা টাইম ইন ঢাকা’ শিরোনামে নতুন চলচ্চিত্রের ঘোষণা দিলেন পরিচালক সৈকত নাসির।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2019, 11:17 AM

Updated : 08 Apr 2022, 04:57 PM

প্রযোজনা সংস্থা সিনে হল মাল্টিমিডিয়া এন্টারটেইনমেন্টের ব্যানারে চলচ্চিত্রের কাহিনী, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন রণক ইকরাম।

চলচ্চিত্রের গল্প নিয়ে সৈকত নাসির বলেন, “দারুণ একটা গল্প। ঢাকার গ্যাং কালচারের কিছু সত্যিকার কিছু চরিত্রকে কাল্পনিকভাবে সেলুলয়েডে বন্দী করতে যাচ্ছি।”

সিনেমাটির নাম ভূমিকায় অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হওয়া ইমন বলেন, “এই সিনেমার গল্পে একটা ম্যাজিক আছে। অভিনয়ের অনেক জায়গা আছে। আশা করছি এখানে অন্য ইমনকে খুঁজে পাবেন দর্শকরা।”

তবে এখনও নায়িকা চূড়ান্ত করা হয়নি। আগামী বছরের ১২ জানুয়ারি সিনেমার মহরত শেষে ১৫ জানুয়ারি থেকে সিনেমার শুটিং ‍শুরু হবে।