উৎসবে- আলোতে বলিউড
দীপাবলি মানেই বলিউডে সাজ সাজ রব। তারকারা নানা ঢঙ্গে পালন করছেন দীপাবলি। যদিও এবারের দীপাবলি হচ্ছে আসলে হাউজফুল ফোর-এর সদস্যদের। শুক্রবার মুক্তি পাওয়া এই ছবিটি ব্যবসা করছে কোটির ঘরে। এবার পুনর্জন্মের গল্প নিয়ে তৈরি এ ছবিতে অক্ষয় কুমারসহ আরও অভিনয় করেছেন রিতেশ দেশমুখ ও ববি দেওল।
মুক্তির প্রথম দিনে ছবিটি আয় করেছে ১৮.৮১ কোটি রুপি। দ্বিতীয় দিন আয় করেছে ১৯.০৮ কোটি রুপি।
তাদের উৎসবের ছবি না পাওয়া গেলেও পাওয়া গেছে অন্যদের দীপাবলির ছবি।
কারিনা কাপাুর এবং কারিশমা কাপুর তাদের দীপাবলি আয়োজনে ছবি: ইন্সটাগ্রাম।
বচ্চন পরিবার আরাধ্য নিয়ে হাজির দর্শকদের নমস্কার জানাতে। ছবি: ইন্সটাগ্রাম।
দীপাবলি উৎসবে শাহরুখ-গৌরির বাসায় আয়োজন হবে না- তা তো হতেই পারে না। ছবি: ইন্সটাগ্রাম।
বাদ যাবেন না অনিল কাপুরও! ভিকি কৌশল বা সিদ্ধার্থ মালহোত্রার মতই যে মনেপ্রাণে তরুণ আজও তিনি। ছবি: ইন্সটাগ্রাম।
ছবি: ইন্সটাগ্রাম।
