‘গান্ধী শান্তি’ পুরস্কার পেলেন রামেন্দু মজুমদার
ভারতের গান্ধী শান্তি প্রতিষ্ঠান প্রবর্তিত গান্ধী মেমোরিয়াল শান্তি পুরস্কার পেয়েছেন বাংলাদেশের সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার।
গত ১০ অক্টোবর নৈহাটিতে সংস্থার পশ্চিমবঙ্গ শাখা ও টাইমস্ অব ইন্ডিয়া আয়োজিত এক অনুষ্ঠানে রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী জাভেদ আহমেদ খান রামেন্দু মজুমদারের হাতে এ সম্মাননা তুলে দেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ভারতের প্রবীণ মূকাভিনেতা বৈদ্যনাথ চক্রবর্তীকেও এ পুরস্কার প্রদান করা হয়।
রামেন্দু মজুমদার অনুষ্ঠানে গান্ধী স্মারক বক্তৃতাও প্রদান করেন। বক্তৃতার বিষয় ছিল ‘মহাত্মা ও বঙ্গবন্ধু: অহিংসার দুই মূর্ত প্রতীক’।
