২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আলীফের জন্মদিনে রাইমা সেনের শুভেচ্ছা

বাংলাদেশের অভিনেতা আলীফ চৌধুরীর জন্মদিনে সরাসরি ফোন করে শুভেচ্ছা জানালেন সুচিত্রা সেনের নাতনি- অভিনেত্রী  রাইমা সেন।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2019, 03:44 PM

Updated : 10 Oct 2022, 09:28 PM

ঘটনা শুরু বাংলাদেশের আরেক পারফরমার ফারজানা বুবলির মাধ্যমে। সম্প্রতি ফারজানা বুবলি বন্ধুদের সঙ্গে ছুটি কাটাতে দেশের বাইরে ভ্রমণ করেন। রাইমা সেন তার বন্ধু এবং তারা একসঙ্গে বিভিন্ন ছবি পোস্ট করতে থাকেন সামাজিক মাধ্যমে।

আলীফ এবং বুবলি দির্ঘদিনের সহকর্মী এবং বন্ধু। সেই সুবাদে ছবিতে কমেন্ট করে আলীফ রাইমার প্রতি তার অনুরাগ প্রকাশ করেন।

বুবলিও তাকে চমকে দিলেন সেই অনুরাগ মাথায় রেখেই। রাইমাকে জানালেন আলীফের জন্মদিনের কথা। আর তারপরেই ২ অক্টোবর আলীফের জন্মদিন উপলক্ষ্যে রাইমা সেন সরাসরি ফোন করে শুভেচ্ছা জানালেন।

আলীফ গ্লিটজকে জানান, “আমি ভাবতেও পারিনি রাইমা আমাকে ফোন করবে। বুবলি আমাকে দারুণ সারপ্রাইজ দিল! আমি নিজে রাইমার কাজের ভক্ত। তিনি সুচিত্রা সেনের নাতনিও বটে। সব মিলিয়ে আমি ভিষণ চমকিত এবং আনন্দিত।”

এই অভিনেতা আরও জানান, তার মনে হয়েছিল, হয়তো কোনও ম্যাসেজ পাঠাবেন এই অভিনেত্রী। সরাসরি ভিডিও কল পাওয়াটা আসলেই পরম আনন্দের ছিল।

উল্লেখ্য ফারজানা বুবলি র‌্যাম্প ইন্ডাস্ট্রির পরিচিত নাম। আলীফ এবং বুবলি একসঙ্গে একাধিক র‌্যাম্পে হেঁটেছেন।

রাইমা সেন পশ্চিমবঙ্গের চাহিদা সম্পন্ন অভিনেত্রী। পরিচালক ঋতুপর্ণ ঘোষের একাধিক ছবিতে রাইমা নায়িকার চরিত্রে অভিনয় করেছেন। বাংলার কৌশিক গঙ্গোপাধ্যায় থেকে শুরু করে পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের- সবার সঙ্গেই কাজ  কাজ করেছেন রাইমা। আলীফ চৌধুরীও রাইমার কাজের একজন ভক্ত।