২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টাইগারের প্রশংসায় হৃতিক

সুপার থার্টিতে বিহারের শিক্ষকের ভূমিকায় অভিনয় করতে বেশ কিছুটা ওজন বাড়াতে হয়েছিল হৃতিক রোশানকে। নানা রকমের চরিত্রে অভিনয় করতে গিয়ে ওজন নিয়ে খেলাধুলা হলিউড বা বলিউডের তারকাদের পরিচিত কৌশল। হৃতিকও এই কৌশলের বাইরে না। সাধারণের শিক্ষকের ভূমিকায় অভিনয় করেই আবার অ্যাকশন সিনেমার জন্য তৈরি হতে একটু কাঠখড় পোড়াতে হলো বৈকী।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Sep 2019, 11:16 AM

Updated : 10 Oct 2022, 09:27 PM

সুপার থার্টির শুটিং শেষেই ওজন কমিয়ে শরীর মেদহীন করার সাধনায় লেড়ে পড়েন তিনি। আর এই সাধনায় তার সঙ্গী হয়েছিলেন বলিউডের আরেক ‘ফিটনেস-প্রেমী’ অভিনেতা টাইগার শ্রফ।

আর তাতেই টাইগারের রীতিমত ভক্ত হয়ে গেলেন তিনি। যার প্রকাশ করলেন কয়েকবারই বিভিন্ন সাক্ষাৎকারে। কথা প্রসঙ্গে হৃতিক বলেন, "সুপার থার্টির পর আমি বেশ মোটা হয়ে গিয়েছিলাম। আমার কোমরের সাইজ ছিল ৩৮ ইঞ্চি। টাইগারের সঙ্গে ব্যায়াম করেই আমি অণুপ্রাণিত হই। আমার কোমর আবার ৩০ ইঞ্চিতে নেমে আসে।"

টাইগার এবং হৃতিককে রুপালি পর্দায় দেখাও যাবে একসঙ্গে। ‘ওয়ার’ সিনেমাটিকে এ বছরের সবচেয়ে বড় সিনেমা বলে আখ্যায়িত করছেন সমালোচকরা ইতিমধ্যেই। আর সেই সিনেমার জন্য টাইগার ও হৃতিক একই সঙ্গে শরীরচর্চা করতেন বলে জানা গিয়েছে। সেই কারণেই হয়তো টাইগারে নজর পড়েছে তার। তাই হৃতিকের কাছে এই প্রজন্মের প্রিয় অভিনেতার নাম জানতে চাওয়া মাত্রই তিনি হেসে বলেন, ”টাইগার শ্রফ। হ্যান্ডস ডাউন। ওর সঙ্গে কাজ করার পরে ভালবাসা আরও বেড়ে গিয়েছে। মানুষ হিসেবেও টাইগার খুব ভাল।”

উল্লেখ্য, ২ অক্টোবর হৃতিক এবং টাইগারের ‘ওয়ার’ মুক্তি পাচ্ছে।