প্রধানমন্ত্রীর ৭৩তম জন্মদিনে লিসা কালামের গান
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে একটি গান করেছেন কণ্ঠশিল্পী লিসা কালাম।
গানটির নাম ‘সে যে আমার শেখ হাসিনা’। শেখ হাসিনার নেতৃত্ব, দেশের উন্নয়ন ও তার সাফল্যের নানা দিক তুলে ধরে সাজানো এই গান প্রকাশ ২৮ সেপ্টেম্বর'য়ে, প্রধানমন্ত্রীর ৭৩তম জন্মদিনে। আর জন্মদিনকে কেন্দ্র করেই প্রকাশ হচ্ছে গানটি।
দেশের প্রথম সারির অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান জি সিরিজের ব্যানারে গানটি প্রকাশ হবে মিউজিক ভিডিও আকারে।
‘সে যে আমার শেখ হাসিনা’ গানের কথা লিখেছেন ওসমান শওকত। সুর ও সঙ্গীতায়োজন করেছেন মোঃ শাহনেওয়াজ। পুরো গানের মূল ভাবনা বীর মুক্তিযোদ্ধা আবুল কালামের।
অন্যদিকে গানের মুক্তিযোদ্ধা আবুল কালাম বলেন, “বঙ্গবন্ধুর নেতৃত্বে যুদ্ধ করে আমরা দেশটা স্বাধীন করেছি। তারই কন্যা শেখ হাসিনা এখন সফলভাবে আমাদের দেশ পরিচালনা করছেন। তাকে নিয়ে একটি গানের আয়োজন করতে পেরেছি, এটা আমার জন্য পরম পাওয়া। আমার বিশ্বাস, গানটি মানুষের পছন্দ হবে।”
