সাবিলা- মনোজের সাড়ে চার মিনিট
মিঃ কুকি তাদের পরবর্তী তিনটি অভিসির জন্য খুঁজছে গল্প। দর্শকের পাঠানো গল্প থেকে সেরা তিনটি বাছাই হলে তা দিয়ে বানানো হবে আনকোড়া তিনটি অভিসি।
জীবনের গল্প কখনো মুচমুচে, কুড়মুড়ে, আবার কখনো মিষ্টি মধুর। বিভিন্ন স্বাদের এমন গল্প নিয়ে অভিসি তৈরি করতে চায় মিঃ কুকির কর্তৃপক্ষ। তাই তারা খুঁজছে গল্পকার। একেবারে ওভেনফ্রেশ কুকির মত ফ্রেশ গল্প দিয়ে দর্শকের নিজের গল্পের সঙ্গে বাড়াতে চায় সংযোগ। কেমন গল্প খুঁজছে- সেই প্রশ্নের উত্তর দিলেন সাবিলা-মনোজ। সম্প্রতি মিঃ কুকির একটি অভিসিতে তারা অভিনয় করেছেন। জীবন থেকে নেওয়া নানা টুকরো ঘটনার সম্মিলন এবং মধুর পরিসমাপ্তি - এই অভিসির মূল ব্ক্তব্য। মাত্র সাড়ে চার মিনিটের এই গল্পে সাবিলা এবং মনোজ সাবলীলভাবে নিজেদের জীবনের বিশেষ মুহূর্ত তুলে ধরেছেন অভিনয় দিয়ে।
জীবনের নানা রঙে রাঙা অভিজ্ঞতার গল্পই খুঁজছে মূলত এই প্রতিষ্ঠান। গল্প পাঠানোর শেষ তারিখ, ১৯ অক্টোবর ২০১৯। বিস্তারিত আছে প্রতিষ্ঠানটির অফিসিয়াল পেইজে।
গল্প পাঠানোর ই-মেইল: info@ngage360.net
