বঙ্গবন্ধুকে নিয়ে বোরহানের গান
নিজের লেখা গানে কণ্ঠ দিয়েছেন বোরহান।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে ‘শোষিত মানুষের কণ্ঠস্বর‘’ শিরোনামে একটি গানের ভিডিও নিয়ে এলেন সাংবাদিক বোরহান বিশ্বাস।
নিজের লেখা, সুর ও কণ্ঠে এ গানের ভিডিওটিতে তার সঙ্গে মডেল হয়েছেন আল আমিন খান ও রাফি। ওয়াহেদ শাহীনের সংগীতায়োজনে ও গল্পওয়ালার নির্মাণে গানটির ভিডিও সম্পাদনার কাজ করেছেন টিডি দীপক।
বোরহান বিশ্বাস বলেন, “বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীকে সামনে রেখে গানটি করেছি। আমরা যারা বঙ্গবন্ধুকে দেখিনি, তার কথা শুনে বড় হয়েছি গানটি মূলত তাদের উদ্দেশ্যেই নিবেদিত। গানটির প্রথম চার লাইন আমার নিজের লেখা ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ‘ কবিতা থেকে নেওয়া। বাকি কথাগুলো সময় নিয়ে ভেবে লিখতে হয়েছে। সুরের ক্ষেত্রেও তাই। প্রথম চার লাইনের সুর একবারেই হয়ে গেছে। পুরো গানের সুর করতে বেশ কিছুদিন সময় লেগেছে।“
