২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কর্নিয়ার ‘মন খারাপের দিন’

নতুন গান নিয়ে আসছেন কণ্ঠশিল্পী জাকিয়া সুলতানা কর্ণিয়া।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2019, 05:10 PM

Updated : 08 Apr 2022, 04:31 PM

ফয়সাল রাব্বিকীনের কথা-সুরে কর্ণিয়ার নতুন গান ‘মন খারাপের দিন’। গানটির সংগীতায়োজন করেছেন রেজওয়ান শেখ। সফট রক ঘরানার এ গানটিতে সম্প্রতি কন্ঠ দিয়েছেন কর্নিয়া।

আসছে ঈদে সিডি চয়েসের ব্যানারে প্রকাশিত হতে যাচ্ছে গানটি। গানটি প্রসঙ্গে কর্নিয়া বলেন, “কথা-সুরে একেবারে অন্যরকম একটি গানে কন্ঠ দিলাম। গতানুগতিক ধারার বাইরের। আমি বেশ উপভোগ করে গেয়েছি গানটি। আমার বিশ্বাস গানটি শ্রোতাদেরও ভালো লাগবে।”

ফয়সাল রাব্বিকীন বলেন, “কর্নিয়ার কথা চিন্তা করেই ‘মন খারাপের দিন’ গানটির কথা-সুর করা। সে গানটি গেয়েছেও দারুণ। এমন একটি প্রজেক্টের জন্য সিডি চয়েজের কর্নধার জহিরুল ইসলাম সোহেল ভাইকে ধন্যবাদ জানাতে চাই।”

ঈদ উপলক্ষে অগাস্টের প্রথম সপ্তাহেই মিউজিক ভিডিও আকারে প্রকাশিত হবে গানটি।