২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওরিয়ন ফুটওয়্যারের ব্র্যান্ড অ্যাম্বাসেডর জয়া

অভিনয়ের পাশাপাশি বিভিন্ন পণ্যের প্রচারে যুক্ত হচ্ছেন জয়া আহসান।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2019, 09:54 PM

Updated : 18 Aug 2022, 05:12 PM

অভিনয়ের পাশাপাশি নানা সামাজিক ও অর্থনৈতিক কর্মকাণ্ডেও নিজেকে জড়াচ্ছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। রঙিন পর্দা থেকে খেলার মাঠ সর্বত্রই জয়ার উপস্থিতি।

সম্প্রতি তিনি বেশকিছু করপোরেট প্রতিষ্ঠানের সঙ্গেও যুক্ত হয়েছেন। অংশ নিচ্ছেন বিভিন্ন পণ্যের প্রচার ও বিজ্ঞাপনে।  ইউনিলিভারের পণ্য ‘ভিম’-এর প্রচারে যেমন আছেন তেমনি মুঠোফোন কোম্পানি বাংলালিংকের প্রচারেও দেখা যাচ্ছে তাকে।

শনিবার তিনি যুক্ত হলেন ওরিয়ন ফুটওয়্যার লিমিটেডের সঙ্গে। প্রতিষ্ঠানটির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। এখন থেকে ওরিয়ন ফুটওয়্যারের বিভিন্ন প্রোমোশনাল কার্যক্রমে দেখা যাবে জয়া আহসানকে।

ওরিয়ন গ্রুপের কর্পোরেট অফিসে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে জয়া আহসান ছাড়াও উপস্থিত ছিলেন গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর সালমান ওবায়দুল করিম, কোম্পানি সেক্রেটারি ফেরদৌস জামান, ওরিয়ন ফুটওয়্যারের সিইও রুহুল আমিন মোল্লা।

এদিকে ২৮ এপ্রিল জি বাংলা সিনেমায় প্রচারিত হতে যাচ্ছে জয়া আহসান অভিনীত ‘বিজয়া’ চলচ্চিত্রের ওয়ার্ল্ড প্রিমিয়ার।

১০ মে কলকাতায় মুক্তি পেতে যাচ্ছে এ অভিনেত্রীর নতুন চলচ্চিত্র ‘কণ্ঠ’।  দেশে নানা কর্মকাণ্ডের পাশপাশি নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায় পরিচালিত চলচ্চিত্রটির প্রচারণায়ও ব্যস্ত রয়েছেন জয়া।