২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে স্বল্পদৈর্ঘ্য ‘নয় মাস’

মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে নির্মিত হয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘নয় মাস’

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2019, 08:19 PM

Updated : 10 Oct 2022, 09:01 PM

একাত্তরের মুক্তিযুদ্ধের প্রেক্ষিতে বর্তমান প্রজন্মের চেতনার স্বরূপ উন্মোচনে নির্মিত হয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘নয় মাস’। শানের গল্প ভাবনায় লতা আচারিয়ার চিত্রনাট্য ও পরিচালনায় সম্প্রতি পুরান ঢাকায় এর চিত্রায়ণ সম্পন্ন হয়েছে। এতে জুটি বেঁধেছেন  হালের জনপ্রিয় দুই মুখ ইরফান সাজ্জাদ ও তানিয়া বৃষ্টি।

গল্পে ভিন্নধর্মী একটি চরিত্রে হাজির হয়েছেন তানিয়া বৃষ্টি। তিনি বলেন, “গল্পটি দারুন। আশা করছি ভালো কিছু হবে। একই প্রতিষ্ঠান থেকে ক’দিন আগে একটি স্বল্পদৈর্ঘ্যে কাজ করে আশাতীত সাড়া পেয়েছি।” স্বল্পদৈর্ঘ্যের গল্পটি প্রভাবিত করেছে ইরফান সাজ্জাদকেও। তিনি বললেন, “এই প্রথম এমন একটি কাজ করলাম। আমি সাধারনত এ ধরনের চরিত্র করতে আগ্রহী নই। কিন্তু গল্পের কারনে রাজি হয়েছি।”

‘নয় মাস’-এর চিত্রগ্রহণ করেছেন দীপন, আবহ সঙ্গীত করেছেন শান। সম্পাদনা ও রঙবিন্যাসে ছিলেন ফখরুল ইসলাম। রিজভী ওয়াহিদের প্রযোজনায় নির্মিত ছবিটির টিজার এরই মধ্যে আরডব্লিউ এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে অবমুক্ত হয়েছে।