২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

খুরশীদ আলম ঢাকার হাসপাতালে

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় আহত প্রখ্যাত সংগীতশিল্পী খুরশীদ আলমকে ঢাকায় আনা হয়েছে।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2019, 07:03 PM

Updated : 08 Apr 2022, 04:00 PM

শনিবার বিকালে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনার পর তাকে ভর্তি করা হয়েছে বেসরকারি গ্রীন লাইফ মেডিকেল কলেজ হাসপাতালে।

শুক্রবার গভীর রাতে বগুড়ার শহরতলীর ঝোপগাড়ী এলাকায় তার গাড়িতে পেছন থেকে একটি ট্রাক ধাক্কা দেয়।

আহত অবস্থায় তাকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

শিল্পীর ভাই মুরশীদ আলম জানান, চিকিৎসকদের পরামর্শে শনিবার বিকালে খুরশীদ আলমকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা হয়।

বগুড়ার হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল গোলাম রসুল জানান, খুরশীদ আলম মুখে আঘাত পেয়েছেন।

বগুড়ায় একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন খুরশীদ আলম। তিনি নওদাপাড়া এলাকায় একটি হোটেলে উঠেছিলেন বলে জানান তার ভাই।

“শহরে তার বেশ কিছু ভক্ত তাকে নিয়ে বিভিন্ন স্থানে ঘুরে বেড়ানোর পর শুক্রবার গভীর রাতে হোটেলে রেখে আসার জন্য যাচ্ছিল। ফেরার পথে দুর্ঘটনায় পড়েন তিনি।”

জয়পুরহাট কল্যাণ ট্রাস্টের এক সম্মাননা অনুষ্ঠানে যোগ দিতে শুক্রবার বগুড়ায় যান এ শিল্পী।