২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সঞ্জয় দত্ত ঢাকায়

বলিউড তারকা সঞ্জয় দত্ত এখন ঢাকায়।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2019, 07:43 PM

Updated : 10 Oct 2022, 09:01 PM

রাজধানীতে আয়োজিত তিন দিনব্যাপী ‘বঙ্গবন্ধু কাপ গলফ ওপেন’র লোগো উন্মোচন অনুষ্ঠানে অতিথি হিসেবে যোগ দিতে এসেছেন তিনি। বৃহস্পতিবার দুপুরে একটি বিশেষ বিমানে শাহজালার আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন সঞ্জয় দত্ত।

আয়োজকরা জানান, বিকালে ৪টায় ঢাকা সেনানিবাসের কুর্মিটোলা গলফ ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন সঞ্জয় দত্ত। অনুষ্ঠান শেষে একটি হোটেলে উঠেন তিনি।

এ অভিনেতা ঢাকায় কয়দিন থাকবে, তা নিশ্চিত হওয়া যায়নি।

কুর্মিটোলা গলফ ক্লাবে আগামী ৩ এপ্রিল শুরু হবে বঙ্গবন্ধু কাপ গলফ ওপেন-২০১৯। এই টুর্নামেন্টটি শেষ হবে ৬ এপ্রিল।

আয়োজকরা জানান, এই টুর্নামেন্টের ট্রফি উন্মোচন হবে আগামী ৩১ মার্চ সন্ধ্যা সাড়ে ৭ টায়। ২২ দেশের সেরা গলফাররা টুর্নামেন্টে অংশ নিচ্ছেন।

ঢাকা সেনানিবাসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে এটিই প্রথম আন্তর্জাতিক গলফ টুর্নামেন্ট।

অভিনেতা সুনীল দত্ত ও অভিনেত্রী নার্গিস দত্তের ছেলে সঞ্জয় দত্ত গত কয়েক দশক ধরে নানা উত্থান-পতনের মধ্যেই বলিউড মাতিয়ে চলছেন।