নতুন গান নিয়ে আসিফের বাজি
নতুন গান নিয়ে এলেন জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর।
একের পর এক গানে ভক্তদের চমকে দিচ্ছেন আসিফ আকবর। এবার ‘লাশ’ শিরোনামে নতুন গান নিয়ে আসছেন তিনি। বাজিও ধরেছেন নতুন গান নিয়ে।
আসিফের ভ্যষ্যে, “কিছু গান বেঁচে থাকে চিরকাল। ‘লাশ’ চিরকাল বেঁচে থাকার মতো একটি গান। গানটি আমার ভীষণ প্রিয়।”
প্রিন্সের কথা ও সুরে গানটির সংগীতায়োজন করেছেন মীর মাসুম। সাজেকে পাহাড়ে গানটির ভিডিও নির্মাণ করেছেন সৈকত নাসির। এতে আসিফের সাথে মডেল হয়েছেন সিনি স্নিগ্ধা ও ফারহান খান রিও।
গানটির প্রযোজক ধ্রুব মিউজিক স্টেশন জানায়, আগামী ২৮ মার্চ তাদের ইউটিউব চ্যানেলে উন্মুক্ত হবে ‘লাশ’। পাশাপাশি গানটি শুনতে পাওয়া যাবে ডিএমএস ওয়েব সাইট, জিপি মিউজিক এবং বাংলালিংক ভাইবে।
