২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এটিএন বাংলায় কল্যাণ- ঈশানার ‘সুন্দর তুমি যন্ত্রণা’

এটিএন বাংলায় প্রচার হবে ছোটপর্দার অভিনয়শিল্পী কল্যাণ কোরাইয়া-ঈশানা অভিনীত টেলিছবি ‘সুন্দর তুমি যন্ত্রণা।’

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2019, 05:13 PM

Updated : 08 Apr 2022, 03:46 PM

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বৃহস্পতিবার রাত ১১টায় প্রচার হবে নাটকটি। এটি রচনা ও পরিচালনা করেছেন মিজানুর রহমান লাবু।

টেলিফিল্মের গল্পটি সাজানো হয়েছে প্রেম, ভালবাসা আর সন্দেহ নিয়ে। কক্সবাজারে বেড়াতে যাওয়া এক দম্পতির নানান ঘটনা নিয়ে আবর্তিত হয়েছে এতে। দুজন মানুষের মাঝে ঘটে যাওয়া বেশ কয়েকটি ঘটনার মধ্য দিয়ে নিজেদের নতুন করে আবিষ্কার করে তারা। শেষ পর্যন্ত তাদের উপলব্ধি হয়, জীবন শেষ পর্যন্ত সুন্দর যদি জীবনটাকে সুন্দর করে যাপন করা যায়। এতে স্বামী-স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন কল্যাণ-ঈশানা।

কল্যাণ গ্লিটজকে বলেন, “বছরখানেক আগে টেলিফিল্মটির কাজ শেষ করেছিলাম। গল্পটা ভালো; আশাকরি দর্শকদের ভালো লাগবে।”

তারা ছাড়াও এতে অভিনয় করেছেন জনি, মুক্তা হাসানসহ আরো অনেকে।