২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ভালোবাসা’র প্রিমিয়ার

কথাসাহিত্যিক শহীদুল জহিরের গল্প অবলম্বনে নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ভালোবাসা’র প্রিমিয়ার অনুষ্ঠিত হবে শুক্রবার সন্ধ্যা ৬টায় কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2018, 07:37 PM

Updated : 08 Apr 2022, 07:30 PM

আদ্রিতা মুভিজ প্রযোজিত এবং প্ল্যাটফর্ম মিডিয়া অ্যান্ড মার্কেটিং পরিবেশিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটির চিত্রনাট্য লিখেছেন শাওন কৈরী এবং নির্মাণ করেছেন শুভ্রা গোস্বামী। প্রায় ১৫ মিনিট ব্যাপ্তির এই চলচ্চিত্রটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন দীপক সুমন, মৌসুমী হামিদ ও শিশু শিল্পী স্লোগান। চলচ্চিত্রটির সঙ্গীত পরিচালনা করেছেন পিন্টু ঘোষ।

বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ চিত্রগ্রাহক সদ্যপ্রয়াত মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের চিত্রগ্রহণ করেছেন। এটিই তাঁর ধারণকৃত সর্বশেষ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র।

প্রিমিয়ার অনুষ্ঠানে চলচ্চিত্রটি কিংবদন্তী চিত্রগ্রাহক আনোয়ার হোসেনের প্রতি উৎসর্গ করা হবে। তার বর্ণিল কর্মজীবনের উপর তথ্যচিত্র প্রদর্শনের মাধ্যমে শুরু হবে প্রিমিয়ার অনুষ্ঠান।

এরপর তার জীবন ও কর্ম নিয়ে স্মৃতিচারণ ও আলোচনা করবেন বাংলাদেশের গুণী চলচ্চিত্র ব্যক্তিত্বগণ। এই পর্বে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন কালজয়ী ‘সূর্য দীঘল বাড়ি’ চলচ্চিত্রের অন্যতম নির্মাতা মসিহউদ্দিন শাকের।