তিন তারকার নাটক ‘উহ্ লা লা’
অনলাইন চ্যানেল ধ্রুব টিভির জন্য নির্মিত হলো নাটক ‘উহ্ লা লা’।
এই শহরে প্রতিদিনই ছুটে চলছে মানুষ। নিজ নিজ প্রয়োজনেই এই ছুটে চলা। একে অন্যের কাছাকাছি পাশাপাশিই চলছে প্রতিনিয়ত, কিন্তু বোঝার উপায় থাকে না যে, কার চরিত্র কেমন। শহরের কিছু মানুষ প্রতিনিয়ত ঠকে, আর কিছু মানুষ প্রতিনিয়ত ঠকায়। যারা মানুষ কে ঠকায় তাদের ডান-বাম খেলায় বোকা বনে যায় সাধারন মানুষ। রিরংসাবৃত্তি চরিতার্থ করার শঠ-কৌশলে মানুষকে বোকা বানিয়ে নিজের স্বার্থ আদায় করতে ব্যস্ত থাকে ঠকবাজ মানুষ গুলো। কিন্তু এমনি করেই কী চলে তার সারা জীবন? এর শেষ পরিনতিই বা কি?
এমনই গল্পে নির্মিত হলো নাটক ‘উহ্ লা লা’।
নির্মাতা জানান, প্রথমবারের মতো দর্শক টয়া এবং সাফা কবির কে ব্যাতিক্রমী দুটি চরিত্রে দেখতে পাবেন।
ব্রেভার এনার্জী ড্রিংস নিবেদিত নাটক ‘উহ্ লা লা’ প্রযোজনা করেছে ‘ধ্রুব এন্টারটেইনমেন্ট’।
আগামী ২৯ নভেম্বর প্রতিষ্ঠানটি তাদের ইউটিউব চ্যানেল ‘ধ্রুবটিভি’ তে প্রকাশ করবে নাটক ‘উহ্ লা লা’।
