২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

২২ বছর পর আবার ‘সবিনয়ে জানতে চাই’

১৯৯৬ সালের জাতীয় সংসদ নির্বাচনের আগে বিটিভিতে প্রচারিত হয়েছিল ‘সবিনয়ে জানতে চাই’।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2018, 10:05 PM

Updated : 08 Apr 2022, 07:15 PM

প্রয়াত মেয়র আনিসুল হকের উপস্থাপনায় রাজনৈতিক দলগুলোর শীর্ষস্থানীয় নেতৃবর্গের অংশগ্রহণে সেই সময়ে অনুষ্ঠানটি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। ওই সময় এ অনুষ্ঠানের প্রধান সমন্বয়ক হিসেবে কাজ করেছিলেন ডা. আব্দুন নূর তুষার। এবার উপস্থাপক হিসেবে নাগরিক টিভিতে ‘সবিনয়ে জানতে চাই’ নিয়ে আসছেন তুষার।

বৃহস্পতিবার রাত ১১টায় প্রচার হবে অনুষ্ঠানটির প্রথম পর্ব। এছাড়া প্রতি বৃহস্প্রতিবার রাত এগারটায় এ অনুষ্ঠানটি প্রচারিত হবে বলে জানা গেছে। ‘সবিনয়ে জানতে চাই’ অনুষ্ঠানে একাদশ সংসদ নির্বাচন- ২০১৮ এর নির্বাচনী আসন, প্রার্থী ও জনগণের উপর নির্বাচনী প্রভাব, সাফল্য ও ব্যর্থতা নিয়ে আলোচনা করা হবে।

অনুষ্ঠানে অংশ নেবেন মন্ত্রী, রাজনীতিবিদ, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধিরা।

নাগরিক টেলিভিশনের অনুষ্ঠান প্রধান কামরুজ্জামান বাবু এ প্রসঙ্গে জানান, এ অনুষ্ঠানে আব্দুন নূর তুষার অতিথিদের কাছে জবাবদিহিমুলক একাধিক প্রশ্ন করবেন এবং তাদের কাছ থেকে উত্তর শুনতে হলে দেখতে হবে নাগরিক। প্রতি অনুষ্ঠানে দুজন প্রতিশযশা সাংবাদিক অথাব সমাজকর্মী অতিথিকে প্রশ্ন করবেন। আরো প্রশ্ন করবেন দর্শকরা।