২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কুমার বিশ্বজিতের ‘বলতে পারিনি’

‘আমি বলতে তোমায় পারিনি/ কী যে কষ্ট একাকী/ সারাটি জীবন পাড়ি দেয়া/নিজেকে দিয়ে ফাঁকি’- এমন কথায় ‘বলতে পারিনি’ শিরোনামের নতুন গান গেয়েছেন সংগীতশিল্পী কুমার বিশ্বজিৎ।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2018, 06:35 PM

Updated : 08 Apr 2022, 07:15 PM

বাংলাঢোলের ব্যানারে তৈরি হয়েছে গানটির মিউজিক ভিডিও। তরুণ মুন্সীর কথা, সুর ও সংগীতায়োজনে গানটির মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন লাক্স সুন্দরী মীম মানতাসা ও ফারহান খান রিও। ভিডিওতে আছেন কুমার বিশ্বজিৎ স্বয়ং। এটি তৈরি করেছেন সৈকত নাসির। 

১ নভেম্বর গানটি উন্মুক্ত করা হয়েছে স্ট্রিমিং প্ল্যাটফর্ম রবিস্ক্রিনে। গান ও ভিডিও সম্পর্কে কুমার বিশ্বজিৎ বলেন, “আমরা যত্ন নিয়ে মানসম্পন্ন একটি গান ও তার উপযুক্ত ভিডিও তৈরি করেছি। আশা করি দর্শক-শ্রোতার ভালো লাগবে।”

বাংলাঢোলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জানায়, রবিস্ক্রস্ক্রিনসহ দেশীয় কনটেন্টের স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলোতে দর্শকদের উপস্থিতি বাড়ছে, এটি আশাব্যাঞ্জক। কুমার বিশ্বজিতের গানটি দর্শক প্রথমে এক্সক্লুসিভলি উপভোগ করতে পারছেন রবিস্ক্রিন। কিছুদিনের মধ্যে এটি সবার জন্য উন্মুক্ত করা হবে বাংলাঢোলের ইউটিউব চ্যানেলে।