২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাফর ইকবালকে নিয়ে ‘ছায়াছন্দ’

প্রয়াত চিত্রনায়ক জাফর ইকবাল নিয়ে নির্মিত হলো বিটিভির জনপ্রিয় অনুষ্ঠান ‘ছায়াছন্দ’র বিশেষ পর্ব ‘চিরসবুজ জাফর ইকবাল’।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2018, 04:50 PM

Updated : 08 Apr 2022, 07:04 PM

লুৎফর রহমান রবিনের প্রযোজনায় পর্বটি গ্রন্থনা ও উপস্থাপনা করেছেন ইকবাল খন্দকার। বিশেষ এ পর্ব বিটিভিতে প্রচার হবে মঙ্গলবার সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে।

অনুষ্ঠানটি প্রসঙ্গে ইকবাল খন্দকার বলেন, “জাফর ইকবাল চিরবিদায় নিয়েছেন দুই যুগেরও বেশি সময় আগে। এখনও তাঁর সম্পর্কে ব্যাপক আগ্রহ মানুষের। এই অনুষ্ঠানে আমরা এমনসব তথ্য সংযোজনের চেষ্টা করেছি, যেগুলো বর্তমান প্রজন্মের তো বটেই, পূরণ করবে ভবিষ্যৎ প্রজন্মের দর্শকদের আগ্রহও।”

দর্শকপ্রিয় এ নায়কের অভিনীত বিভিন্ন চলচ্চিত্রের দুর্লভ ফুটেজ ও গান দিয়ে সাজানো হয়েছে পর্বটি।