২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আলতাফ মাহমুদ পদক পাচ্ছেন হাসান ইমাম-ফেরদৌসী

২০০৫ সাল থেকে গুণীদের সম্মাননা জানাচ্ছে শহীদ আলতাফ মাহমুদ স্মৃতি ফাউন্ডেশন।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2018, 07:44 PM

Updated : 08 Apr 2022, 06:55 PM

শহীদ আলতাফ মাহমুদ স্মৃতি পদক পাচ্ছেন দুই গুণী নাট্য ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমাম এবং ফেরদৌসী মজুমদার। গ্লিটজকে বিষয়টি নিশ্চিত করেছেন আয়োজক শহীদ আলতাফ মাহমুদ ফাউন্ডেশনের সদস্য সচিব ও শহীদ কন্যা শাওন মাহমুদ।

একুশের অমর গান ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’র সুরস্রষ্টা শহীদ আলতাফ মাহমুদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে ২০০৫ সালে গঠিত হয় ‘শহীদ আলতাফ মাহমুদ ফাউন্ডেশন’।

এ পর্যন্ত দেশের ১৯ জন গুণীজনকে পদক প্রদানের মাধ্যমে সম্মাননা জানিয়েছে শহীদ আলতাফ মাহমুদের পরিবারের সদস্য এবং ক্রাক প্লাটুনের গেরিলা মুক্তিযোদ্ধাদের সমন্বয়ে পরিচালিত এই ফাউন্ডেশন।

চলতিবছরও দুই গুনী ব্যক্তিকে সম্মানিত করতে যাচ্ছেন তারা। এ প্রসঙ্গে শাওন মাহমুদ বলেন, “২০০৫ সাল থেকে প্রতি বছর আলতাফ মাহমুদের অন্তর্ধান দিবস ৩০ অগাস্টে নিয়মিত এই আয়োজন করে আসছি আমরা। প্রতি বছর একজন বা দু’জন গুণীজনকে সম্মাননা জানানোর এই ধারাবাহিকতায় এ বছর পদক পাচ্ছেন নাট্য ও সাংস্কৃতিক সৈয়দ হাসান ইমাম এবং ফেরদৌসী মজুমদার।”

আগামী ৩০ অগাস্ট রাজধানীর শিল্পকলা একাডেমীতে গুণী দুই ব্যক্তির হাতে আনুষ্ঠানিকভাবে পদক তুলে দেয়া হবে বলে জানিয়েছেন শাওন মাহমুদ।