এটিএন বাংলায় ‘যে গল্পের শেষ নেই’
এটিএন বাংলায় মঙ্গলবার রাত সাড়ে ৮টায় প্রচার হবে দীপু হাজরা পরিচালিত একক নাটক ‘যে গল্পের শেষ নেই।’
এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান, নাবিলা ইসলাম, মনোজ কুমার প্রামাণিক, আজমেরী আশা, আসিফ নজরুলসহ আরো অনেকে।
নাটকের গল্পে দেখা যাবে, একে অপরকে ভালোবাসে সুমন ও মোহনা। ব্যবসার কাজে তারা নেপাল যায়; একই হোটেলের পাশাপাশি দুই রুমে উঠে। সুমন এতে কিছুটা মনক্ষুন্ন হলেও বিষয়টি চেপে যান।
হোটেলে দুজনের মধ্যে তৈরি হওয়া নানা ঘটনা দেখে বিস্মিত হন সুমন। কারণ ঘটনাগুলো সুমনের সঙ্গে ঘটে যাওয়া অতীতের ঘটনা।
নাটকটি রচনা করেছেন পারভেজ ইমাম। বাঁধন ড্রিম ভিশনের ব্যানারে নাটকটি প্রযোজনা করেছেন মোহাম্মদ বোরহান খান।
