ঈদের দিনের সংগীতানুষ্ঠান সেলিব্রেটি শো ও ম্যাগাজিন
দর্শকের ঈদ বিনোদনে টেলিভিশন চ্যানেলগুলো সেজেছে নানা আয়োজনে। গানের অনুষ্ঠান, সেলিব্রেটি শো আর ম্যাগাজিন অনুষ্ঠানে দর্শকদের সামনে হাজির হবেন বিনোদন জগতের তারকারা। গ্লিটজ পাঠকের জন্য ঈদের দিনের ছোটপর্দায় সেসব আয়োজনসূচী
বিটিভি
বিকেল ৩টায় যুগলবন্দি: গাইবেন সুবীর নন্দী-প্রিয়াংকা বিশ্বাস, খুরশীদ আলম-সুস্মিতা সাহা, রফিকুল আলম-নন্দিতা, শুভ্রদেব-অনন্যা আচার্য্য, রুমানা-ইউসুফ, আবিদা সুলতানা-প্রতীক হাসান, লিনু বিল্লাহ-পুতুল ও শামীমা পারভীন-মুনির।
রাত ১০টা ২০ মিনিটে আনন্দমেলা: গ্রন্থনা ও পরিকল্পনা হারুন রশীদ। উপস্থাপনায় ফেরদৌস ও পূর্ণিমা। গাইবেন এলআরবি, বালাম, কোনাল, কনা, আঁখি আলমগীর, শওকত আলী ইমন, বাপ্পা মজুমদার, নুসরাত ফারিয়া, পলাশ, রিংকু, অংকন, ওয়ার্দা রিহাব প্রমুখ।
সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে ছায়াছন্দ : চলচ্চিত্রের গান।
সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে অফট্র্যাক মমতাজ: মমতাজের একক সংগীতানুষ্ঠান। উপস্থাপনা আফসানা মিমি।
চ্যানেল আই
সকাল ৯টা ৩০ মিনিটে ঈদ আনন্দ: উপস্থাপনা ও পরিচালনায় কেকা ফেরদৌসী।
রাত ১১টা ৪৫ মিনিটে ভালোবাসার বাংলাদেশ—পর্ব ১: উপস্থাপনা ও পরিচালনায় জিল্লুর রহমান। অনুষ্ঠানের বিভিন্ন পর্বে অংশ নেবেন রাজনৈতিক ব্যক্তিত্ব ও বিশিষ্টজনরা।
বিকেল ৫টা ৪০ মিনিটে কোকিলকণ্ঠে লালন: লালনের গান নিয়ে সাবিনা ইয়াসমিনের একক সংগীতানুষ্ঠান। উপস্থাপনায় রেজওয়ানা চৌধুরী বন্যা।
একুশে টিভি
সন্ধ্যা ৬টা ১০ মিনিটে তারকার হাট: অংশগ্রহণে নিরব, ইমন ও তমা মির্জা। উপস্থাপনায় সোনিয়া হোসেন।
রাত ১২টায় ফোনোলাইভ স্টুডিও কনসার্ট: গাইবেন আঁখি আলমগীর।
বাংলাভিশন
বিকেল ৫টা ১৫ মিনিটে উৎসব-আনন্দে প্রিয় মুখের সাথে: অতিথি ফেরদৌস, অপু বিশ্বাস, নিপুণ ও নিরব। উপস্থাপনায় মৌটুসী বিশ্বাস।
এনটিভি
রাত ৯টা ৫ মিনিটে চেনা পথের বাইরে : গাইবেন বাপ্পা মজুমদার, কোনাল। উপস্থাপনা নুজহাত সাওম।
বৈশাখী টিভি
সকাল ৮টা ১৫ মিনিটে ঈদের গান: গাইবেন মমতাজ।
সকাল ৯টা ১০ মিনিটে নাটকের গান : বৈশাখী টেলিভিশনে প্রচারিত নাটকের জনপ্রিয় গান।
সকাল ৯টা ৩৫ মিনিটে প্রিয় শিল্পীর সেরা গান: গাইবেন সৈয়দ আব্দুল হাদী, রুনা লায়লা, সাবিনা ইয়াসমিন, সামিনা চৌধুরী ও ভারতের ব্যান্ড দোহার। উপস্থাপনা অনন্যা প্রীতি।
সকাল ১১টা গানে গানে ঈদ আনন্দ : অংশগ্রহণে ফকির শাহাবুদ্দিন ও সালমা। উপস্থাপনায় লাবন্য।
দুপুর ১টায় শুধু সিনেমার গান।
দেশ টিভি
বিকেল ৩টায় সুর আর গান : সরাসরি গাইবেন সিঁথি সাহা ও অপু।
রাত ৮টা ৪৫ মিনিটে লিজেন্ডস অব রক: ব্যান্ড মাইলস।
রাত ৯টা ৪৫ মিনিটে মিউজিক্যাল লাইভ : সরাসরি গাইবেন শাওন। উপস্থাপনা শ্রাবণ্য তৌহিদা।
চ্যানেল নাইন
বিকেল ৪টায় সিনেবিট।
এসএ টিভি
রাত ৯টা ৩০ মিনিটে আমার নায়ক—পর্ব ১: অতিথি জায়েদ খান। উপস্থাপনায় পরীমণি।
রাত ১১টা ৩০ মিনিটে গান সময়।
দীপ্ত টিভি
সকাল ৮টা ও বিকেল ৫টায় নাচের লড়াই: নারী ও পুরুষ তারকাদের নাচের লড়াই। ছেলেদের দলনেতা নিরব, মেয়েদের দলনেত্রী মেহজাবীন। ১৪ জন তারকার ৯টি পারফরম্যান্স থাকবে। উপস্থাপনায় লাবণ্য ও নীরব খান।
দুপুর ১২টা ৩০ মিনিটে আমাদের ছবি আমাদের গান ঈদের ছবির গান। উপস্থাপনা নীরব খান।
নাগরিক টিভি
সকাল ৯টায় গান বাক শো : আইয়ুব বাচ্চুর উপস্থিতিতে তাঁর জনপ্রিয় গানের ভিডিওর পাশাপাশি দেখানো হবে এই সময়ের গান। উপস্থাপনা জাহারা মিতু।
রাত ১১টায় গানের মেলা: সরাসরি গাইবেন মমতাজ। উপস্থাপনায় জান্নাতুল ফেরদৌস পিয়া।
আরটিভি
বিকেল ৫টা ২০ মিনিটে গেম অ্যান্ড ফেম: অতিথি নিরব, আইরিন, হিমি, পুতুল, ঝিলিক ও চৌধুরী জাফরউল্লাহ্ শারাফাত।
জিটিভি
রাত ৯টায় সেলিব্রিটি শো।
মাছরাঙারাত ৮টায় স্টার নাইট: অতিথি অভিনেত্রী মৌসুমী। উপস্থাপনায় মারিয়া নূর।
