তারুণ্যে ফেরার গল্প ‘আবার এলো যে সন্ধ্যা’
জীবন সায়াহ্নে এসে মানুষের ভেতরভর করে মৃত্যুচিন্তা; কিন্তু এমন কেউকেউ থাকেন যারা হার মানেন না। এমনই কয়েকজন মানুষের গল্প নিয়ে ঈদে আসছে টেলিফিল্ম ‘আবার এলোযে সন্ধ্যা’।
সত্তর দশকে ব্যান্ড ছিলো তাদের।তারুণ্যের উচ্ছ্বাসে একসঙ্গে গাইতেন।সময়ের ফেরে সেই ব্যান্ডের অস্তিত্ব বিলুপ্ত হয়। যে যার ব্যক্তিজীবন নিয়ে ব্যস্ত হয়ে পড়েন। কিন্তু শেষ বয়েসে এসে আবার তারা এক হন।
প্রবাস জীবন থেকে ফিরে ব্যান্ডের সর্বকনিষ্ঠ সদস্য শহীদুজ্জামান সেলিম পুরনো দলের সবাইকে খুঁজে বের করার কাজে নামেন। তবু কেউ কেউ বাদ পড়ে যায়, খোঁজ মেলে না তাদের। যাদের পাওয়া যায়, তাদের নিয়েই আবার ব্যান্ডের কাজ শুরু হয়।
এমনই এক আনন্দ-বেদনার গল্পে নির্মিত হয়েছে ঈদের টেলিফিল্ম‘আবার এলো যে সন্ধ্যা’। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মামুনুর রশীদ, আবুল হায়াত, দিলারা জামান, শহীদুজ্জামান সেলিম, ড. এনামুলহক।
সত্তর দশকে তাদের যৌবনের সময়টা চরিত্রে ধারণ করেছেন মিশু সাব্বির,সাফা কবির, সুজাত শিমুল,সবুজ, তিনু করিম ও আহমেদ সুজন।
মাসুম শাহরিয়ারের চিত্রনাট্যে এই টেলিফিল্ম নির্মাণ করেছেন আবু হায়াত মাহমুদ।
নির্মাতা জানালেন, আসছে ঈদে চ্যানেল আইয়ে প্রচারিত হবে টেলিফিল্মটি।
