২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফের আফজাল-সুবর্ণা

ঈদ উল ফিতরের পর আসছে ঈদে একই নাটকের সিক্যুয়েলে হাজির হচ্ছেন বাংলা নাটকের জনপ্রিয় জুটি আফজাল-সুবর্ণা।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2018, 06:58 PM

Updated : 11 Oct 2022, 12:33 PM

গেলো ঈদে এটিএন বাংলায় প্রচারিত হয় আফজাল হোসেন ও সুবর্ণা মুস্তাফার অভিনয়ে নাটক ‘নূরুল আলমের বিয়ে’। বদরুল আলম সৌদের রচনায় আরিফ খানের পরিচালনায় নাটকটি দর্শক প্রশংসিত হয়। তাই এবার নাটকটির সিক্যুয়েল নির্মাণ করলেন আরিফ খান।

ঘটক থেকে আফজাল হোসেনের স্ত্রী বনে যাওয়া সুবর্ণা মুস্তাফা এবার যেতে চান মধুচন্দ্রিমায়। কিন্তু নানা সংকট তাদের ঘিরে ধরে। এমন মজার গল্পেই ‘নূরুল আলমের মধুচন্দ্রিমা’ নাটকটি রাজধানীর বিভিন্ন লোকেশনে সম্প্রতি নির্মিত হয়েছে।

নির্মাতা আরিফ খান বললেন, “২০১২ সালে একটা টেলিফিল্ম দিয়ে দীর্ঘদিন পর তাদের এক করি। তারই ধারাবাহিকতায় প্রতিবছরই ঈদে তাদের নিয়ে একটি করে নাটক নির্মাণ করছি। বাংলা নাটকের কথা এলেই আফজাল-সুবর্ণা জুটির কথা আসবে। এমন দুইজন গুণী শিল্পীকে নিয়ে এ পর্যন্ত ৮টা নাটক নির্মাণ করতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করছি। তাদের কাছেও কৃতজ্ঞতা প্রকাশ করছি।”

নাটকটি ঈদের পরদিন রাত ৮টা ৩০ মিনিটে প্রচার করবে এটিএন বাংলা।