২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শিক্ষার্থীদের আন্দোলনের পাশে নির্মাতা ও অভিনয়শিল্পীরা

নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছেন অভিনয়শিল্পী-নির্মাতাদের অনেকেই।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2018, 12:45 AM

Updated : 19 Aug 2022, 02:25 PM

রাজধানীতে বাস চাপায় দুই শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় উত্তাল সারাদেশ। রাজপথে নেমে এসেছে ছাত্র-ছাত্রীরা। বন্ধু-সহপাঠি হারানোর ব্যাথায় আক্রান্ত আন্দোলনরত শিক্ষার্থীদের পাশে সমব্যাথী হয়েছেন সারাদেশের মানুষ। তারকা-অভিনয়শিল্পী, নির্মাতাদের মধ্যেও অনেককে দেখা গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে শিক্ষার্থীদের আন্দোলনের পাশে দাঁড়িয়ে নিরাপদ সড়কের দাবিতে সোচ্চার হতে।