২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মুম্বাইয়ের ঈশান মিত্র’র গানে অপূর্ব-মম

মুম্বাইয়ের শিল্পী ঈশান মিত্রের কণ্ঠে প্রকাশিত হলো প্রযোজনা প্রতিষ্ঠান গানচিলের নতুন গান ‘ভালোবেসে ভুল করিনি’।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jun 2018, 10:07 PM

Updated : 19 Aug 2022, 02:13 PM

সম্প্রতি বলিউডে মুক্তি পাওয়া ‘পারি’ ও ‘কবির’ চলচ্চিত্রে গান গেয়ে শ্রোতাদের নজরে আসেন মুম্বাইয়ের তরুণ শিল্পী ঈশান মিত্র। এবার এ শিল্পী কণ্ঠ দিলেন বাংলাদেশের গানে।

‘আর পারছি না কোথায় লুকাবো/ সত্যি খুঁজে পাচ্ছি না/অন্ধকারের কৌতুহলে ডুবে যাই, যাই না/একটুকু চাওয়া তবুও কেনো পাই না/ভালোবেসে ভুল করিনি/ভুল করেও ভালোবাসিনি’- গীতিকবি আসিফ ইকবালের এমন কথায় গাইলেন ঈশান মিত্র। গানটির সুর ও সংগীতায়োজন করেছেন অমিত চ্যাটার্জি।

গানচিল মিউজিকের ইউটিউব চ্যানেলে ২৬ জুন সন্ধ্যায় প্রকাশ পেয়েছে গানটি। গানের ভিডিওতে অভিনয় করেছেন ছোট পর্দার জনপ্রিয় জুটি জিয়াউল ফারুক অপূর্ব ও জাকিয়া বারী মম। এটি পরিচালনায় ছিলেন নির্মাতা শিহাব শাহীন।

গানটির গীতিকার আসিফ ইকবাল বলেন, “গানটির মধ্যে একটি গল্প উঠে এসেছে। এটি শুনলে এবং ভিডিওটি দেখলে সবাই সেটা বুঝতে পারবেন। কথার সঙ্গে সুর ও সংগীতায়োজনের সমন্বয়টা হয়েছে চমৎকার। অত্যন্ত দরদী কণ্ঠে এটি গেয়েছেন ঈশান। যে কারো হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো। কাজটি নিয়ে আমরা সবাই বেশ আশাবাদী।”

এর আগে গত ঈদে এনটিভিতে প্রচারিত টেলিফিল্ম ‘শেষ পর্যন্ত’তে ব্যবহার করা হয় ‘ভালোবেসে ভুল করিনি’ গানটি।