২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাবা-মাকে নিয়ে মিনারের গান, মডেল তৌসিফ

এই প্রথম বাবা-মাকে নিয়ে গাইলেন জনপ্রিয় সংগীত শিল্পী মিনার রহমান।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2018, 10:19 PM

Updated : 08 Apr 2022, 06:31 PM

মিনারের কণ্ঠে ‘বাবা-মার জন্য’ শিরোনামে গানটির কথা লিখেছেন গীতিকবি আসিফ ইকবাল। কণ্ঠ দেওয়ার পাশাপাশি গানটিতে সুর করেছেন মিনার নিজেই। সংগীতায়োজনে সাজিদ সরকার। গানটির ভিডিওতে মডেল হয়েছেন জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব।

‘কত পাপে বাড়ে বোঝা/চলি বাঁকা ভুলে সোজা/দমে কমে করি যে ভুল, মন কি হিসাব রাখে/ কিছু পূর্ণ জমে যদি দিও বাবা-মাকে’-এ গান নিয়ে মিনার রহমান বলেন, “এই গানের কথাগুলো একেবারেই অন্যরকম। বাবা-মার প্রতি ভালোবাসার কথাটা এখানে তুলে আনা হয়েছে। কথার সঙ্গে সুরের সমন্বয় করার চেষ্টা করেছি। আমার জীবনের অন্যতম সেরা গান হবে এটি। আমার বিশ্বাস গানটি দীর্ঘদিন টিকে থাকবে।”

আসিফ ইকবাল বলেন, “বাবা-মার প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসার জায়গা থেকে গানটি লিখেছি। ভিডিওর গল্পটিও যে কাউকে টাচ করবে। সব মিলিয়ে একেবারে ভিন্ন আঙ্গিকের একটা গান হয়েছে। যে কারো হৃদয়ে নাড়া দেবে।”

ইমরাউল রাফাতের নির্মাণে গানের মিউজিক ভিডিওটি ধারণ করা হয়েছে ঢাকা ও গাজীপুরের বিভিন্ন লোকেশনে। ১০ জুন সন্ধ্যায় গানচিল মিউজিকের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে গানটি।