২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এটিএন বাংলায় ৫ শিল্পীর সংগীতানুষ্ঠান

দশদিন ব্যাপী ঈদের বিশেষ অনুষ্ঠানমালায় এটিএন বাংলায় এবার প্রচার হবে তরুণ পাঁচ শিল্পী- মারিয়া শিমু, সামিয়া জাহান, নীলিমা, আনজানা ও মারিয়া চৌধুরীর একক সংগীতানুষ্ঠান।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2018, 08:49 PM

Updated : 08 Apr 2022, 06:30 PM

মারিয়া চৌধুরীর একক সংগীতানুষ্ঠান ‘উড়ু উড়ু মন’ প্রচার হবে ঈদের পরদিন দুপুর ২টা ২০ মিনিটে। মারিয়া শিমুর একক সংগীতানুষ্ঠান ‘বেশি আশা করা ভুল’ প্রচার হবে ঈদের চতুর্থদিন, রাত সাড়ে ১০টায়।

সামিয়া জাহানের একক সংগীতানুষ্ঠান ‘মাঝে মাঝে মনে হয় তোমায়’ প্রচার হবে ঈদের পঞ্চমদিন, রাত সাড়ে ১০টায়।

নীলিমার একক সংগীতানুষ্ঠান ‘মন যা বোঝে’ প্রচারিত হবে ঈদের ৬ষ্ঠদিন, রাত সাড়ে ১০টায়। একই দিন রাত ১১টায় প্রচার হবে আনজানার একক সংগীতানুষ্ঠান ‘হৃদয়ে লিখে দিলাম তোমার নাম’। 

গানগুলোর কথা লিখেছেন নাজমা মোহাম্মদ, রাজেশ ঘোষ, মোঃ নজরুল ইসলাম, শেখ রেজা শানু, আতাউর রহমান খান, এম এইচ মিলু এবং গোলাইছ আহমেদ। সুর ও সংগীত পরিচালনা করেছেন মান্নান মোহাম্মদ এবং রাজেশ ঘোষ।