২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সমুদ্র সৈকতে শাকিব-বুবলির আলাপচারিতা

ঈদ উপলক্ষে ভিন্নধর্মী অনুষ্ঠানে ছোটপর্দায় হাজির হচ্ছেন শাকিব খান, এ আয়োজনে তার সঙ্গী হয়েছেন চিত্রনায়িকা বুবলি।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2018, 06:37 PM

Updated : 08 Apr 2022, 06:30 PM

কক্সবাজার সমুদ্র সৈকতে হাটছেন শাকিব খান ও বুবলি। তাদের দু’জনের আলাপচারিতায় উঠে আসছে তাদের তারকা জীবনের নানা কথা। ‘আনন্দময় দিনে শাকিব খানের সাথে’ শিরোনামের এ অনুষ্ঠানটির শুটিং সম্প্রতি সম্পন্ন হয়েছে কক্সবাজার সমুদ্র সৈকত।  এই অনুষ্ঠানে শাকিব খান ও বুবলি দুজনই উপস্থাপক আবার দুজনই অতিথি।

বাংলাভিশনের জন্য অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন শাহীদ সম্পদ। তিনি বলেন, “কয়েকটি জনপ্রিয় সিনেমাতে শাকিব খানের সাথে জুটি হয়েছেন বুবলী। ভিন্নভাবে দর্শকের সামনে তাঁদের কাজ এবং ব্যক্তিজীবনের গল্প তুলে ধরা হবে এই অনুষ্ঠানের মাধ্যমে। এই জুটির ঈদের ছবি’সহ তাঁদের তারকা হওয়া ও আনন্দ-বেদনাসহ নানান গল্প দর্শক জানতে পারবেন এই অনুষ্ঠানে।”

ঈদ-উল-ফিতরের বিশেষ অনুষ্ঠানমালায় ঈদের দিন বিকেল ৫টা ১৫ মিনিটে বাংলাভিশনে প্রচারিত হবে এই অনুষ্ঠানটি।