২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মীর সাব্বিরের ‘মনভুলো মিজান’

আরটিভিতে প্রচারে আসছে ছোটপর্দার অভিনেতা মীর সাব্বির অভিনীত একক নাটক ‘মনভোলা মিজান।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2018, 07:26 PM

Updated : 08 Apr 2022, 06:30 PM

নাটকটি প্রচার হবে শুক্রবার রাত  ৮টা ১০ মিনিটে।

মোহাইমেনুল নিয়নের গল্প ভাবনায় নাটকটি রচনা ও পরিচালনা করেছেন মেহেদী হাসান হৃদয়। এতে মীর সাব্বির ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন প্রভা, কচি খন্দকার, রতন দাসহ আরও অনেকে।

মীর সাব্বির বলেন, “কমেডি ঘরানার গল্প এটি। আমার নামেই নাটকের নামকরণ করা হয়েছে। মিজান ছেলেটির সমস্যা হচ্ছে সে সবকিছু ভুলে যায়। এটা তার মানসিক রোগ। কিন্তু এটা সে স্বীকার করতে চায় না। সে নিজেকে আইনস্টাইনের সাথে তুলনা করে। কারণ তার মতে পৃথিবীর সকল সৃষ্টিশীল মানুষ এভাবেই সব কিছু ভুলে যায়। সবমিলিয়ে কাজটি দারুণ উপভোগ করেছি। হৃদয়ের সাথে এর আগেও কাজ করেছি। আশা করছি নাটকটি দর্শকদের শতভাগ বিনোদিত করবে।”

প্রভা বলেন, “নাটকের গল্পটি শুনে আমার নিজের খুব হাসি পেয়েছিল। আমার মনে হয় ভালো ভাবে স্ক্রিপ্ট করতে পারলে এটা দিয়ে সিনেমা বানানো সম্ভব।”