২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শাওনের পরিচালনায় হুমায়ূনের ‘বোতলভূত’

দীর্ঘদিন পর নির্মাণে ফিরলেন মেহের আফরোজ শাওন।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2018, 08:37 PM

Updated : 08 Apr 2022, 06:29 PM

ঈদ উপলক্ষে তিনি নির্মাণ করলেন হুমায়ূন আহমেদের জনপ্রিয় গল্প ‘বোতলভুত’। পাঁচ পর্বের ধারাবাহিক নাটক আকারে দুরন্ত টিভিতে প্রচারিত হতে যাচ্ছে নাটকটি। নাটকটির নাট্যরূপ দিয়েছেন লুৎফর রহমান নির্ঝর।

নাটকটি প্রসঙ্গে মেহের আফরোজ শাওন বলেন, “বাচ্চাদের নিয়ে অনেক কাজ করেছেন হুমায়ূন। তার নাট্যজীবনে বাচ্চাদের চরিত্রগুলোর সবসময় বিশেষ ভূমিকা ছিল। কিন্তু শুধু বাচ্চাদের নিয়ে কখনো কাজ করেননি। এখন যেহেতু শুধু বাচ্চাদের জন্য দুরন্ত টেলিভিশন কাজ করছে, তাই বোতলভূত নির্মাণ করা।”

নাটকের গল্পে দেখা যাবে, অবিকল রবীন্দ্রনাথের মতো একজন বোতলে ভরে একটা ভূত উপহার দেয় সাত বছরের হুমায়ূনকে। স্কুলে অংক স্যার, আর বাড়িতে বড়চাচার শাসনে জর্জরিত হুমায়ূন বোতলভূতকে অনুরোধ করে তার সমস্যার সমাধান করে দিতে। এর মধ্যে গ্রীষ্মের ছুটিতে হুমায়ূনের স্কুলে আয়োজিত হয় ফুটবল চ্যাম্পিয়নশিপের। এমনি করে চলতে থাকে নাটকটির গল্প।

নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মামুনুর রশীদ, আজাদ আবুল কালাম, ঝুনা চৌধুরী, আবদুল্লাহ রানা, ওয়াসেক, শাহনাজ সুমি, প্রীনন, জয়াত, ঋতুসহ আরও অনেকে।

ঈদের দিন থেকে ঈদের পঞ্চম দিন পর্যন্ত দুরন্ত টিভিতে প্রতিদিন দুপুর ১টা ৩০ ও রাত ৮টায় সম্প্রচারিত হবে নাটকটি।