রিজভী ও বিউটির মিউজিক ভিডিও ‘নিশি ভোর’
লেজার ভিশনের ব্যানারে ‘নিশি ভোর’ শিরোনামে একটি মিউজিক ভিডিও প্রকাশ করেছেন সংগীতশিল্পী এম এইচ রিজভী ও ক্লোজআপ তারকা বিউটি।
ঈদ উপলক্ষ্যে প্রকাশিত গানটির কথা লিখেছেন লিখেছেন ফয়সাল রাব্বিকীন ও সুর করেছেন লুৎফর হাসান।
এম এইচ রিজভী বলেন, “আমি সাধারণত আগে যেসব গান করেছি এর থেকে এই গানটি একটু অন্যরকম। গানের সুর সবার প্রাণ ছুঁয়ে যাবে এ আমার দৃঢ় বিশ্বাস।”
অয়ন চাকলাদারের মিউজিকে গানটির ভিডিও নির্মাণ করেছেন শিল্পী এম এইচ রিজভী নিজেই। সত্য ঘটনা অবলম্বনে নির্মিত মিউজিক ভিডিওটিতে মডেল হয়েছেন এম এইচ রিজভী ও আনোয়ারা বানু।
রিজভী জানান, লায়নিক মাল্টিমিডিয়ার ব্যানারে ইতোমধ্যে ‘তুই শুধু থেকে যা এমন’ নামে আরও একটি গান প্রকাশ হয়েছে।
