এক বিজ্ঞাপনে ৫ শিল্পী
মেঘনা গ্রুপের নতুন কোমল পানীয় সোল আপ-এর একটি বিজ্ঞাপনে মডেলিং করলেন সংগীতশিল্পী মিনার, পড়শি, ব্যামি, সংগীত পরিচালক প্রীতম ও মডেল সায়েরা।
সংগীতশিল্পী হাবিবের জিঙ্গেলের সুরে নিয়ে বিজ্ঞাপনটি নির্মাণ করেছেন তানিম রহমান অংশু।
পাঁচ বন্ধুর গল্প নিয়ে নির্মিত হয়েছে বিজ্ঞাপনটি। শ্যুটিং হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও কমলাপুর রেলওয়ে স্টেশনে।
বিজ্ঞাপনটি প্রসঙ্গে শিল্পী মিনার বলেন, “অন্যান্য টিভিসি থেকে এটি সম্পূর্ণ আলাদা; বিজ্ঞাপনটি প্রজন্মের তরুণদের উপস্থাপন করছে। বিজ্ঞাপনের প্রতিটি ধাপে রয়েছে অনেক মজার মজার কিছু ঘটনা। যা দর্শকদের মুগ্ধ করবে।”
পড়শি বলেন, “এই বিজ্ঞাপনে হাবিব ভাইয়ের সুরে গানটি সকলকে দিবে একেবারে অন্যরকম সুর।”
কন্ঠশিল্পী হাবিব ওয়াহিদ বলেন, “বিজ্ঞাপনের গানটির কথাগুলো অসাধারণ। বিজ্ঞাপনের সাথে এই গানটি অসাধারণভাবে মিলে গেছে। আমার বিশ্বাস গানটি ও বিজ্ঞাপনটি সবার খুবই ভাল লাগবে।”
নির্মাতা তানিম রহমান অংশু জানান, মুম্বাইয়ে বিজ্ঞাপনের সম্পাদনা ও পণ্যের শ্যুট হবে। এশিয়াটিক টকিং পয়েন্ট-এর ক্রিয়েটিভ সুপারভিশনে বিজ্ঞাপনটির ক্যামেরায় ছিলেন সুমন সরকার।
