২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আলিয়া ভাটের ‘রাজি’ একশো কোটির ক্লাবে

মাত্র ১৭ দিনেই ১০২ কোটি রুপি ব্যবসা করলো আলিয়া ভাট অভিনীত বলিউড চলচ্চিত্র ‘রাজি’। এই নিয়ে তৃতীয়বার একশো কোটির ক্লাবে পৌঁছলো এই অভিনেত্রীর ছবি।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 May 2018, 09:05 PM

Updated : 19 Aug 2022, 02:06 PM

মেঘনা গুলজার পরিচালিত ‘রাজি’ মুক্তি পেয়েছে ১১মে। আলিয়া ভাট, ভিকি কৌশল অভিনীত ছবিটি মুক্তির দিন থেকেই ভালো ব্যবসা করেছে।

অর্জুন কাপুরের সঙ্গে 'টু স্টেটস' এবং বরুণ ধাওয়ানের সঙ্গে 'বদ্রীনাথ কি দুলহানিয়া'র পর এবার বক্স অফিসে ১০০ কোটির ক্লাবে প্রবেশ করলো আলিয়ার তৃতীয় চলচ্চিত্র 'রাজি'।

ইন্ডিয়ান এক্সপ্রেস জানাচ্ছে, বলিউড চলচ্চিত্রের বাণিজ্য বিশ্লেষক তরণ আদর্শ টুইট করে জানাচ্ছেন, আলিয়ার ‘টু স্টেটস’ ব্যবসা করেছিল ১০২.১৩ কোটি রুপি এবং ‘বদ্রীনাথ কি দুলহানিয়া’ ব্যবসা করেছিলো ১১১.৬৪কোটি রুপি।

 

আর মুক্তির তৃতীয় সপ্তাহের মধ্যেই ১০২.৫০ কোটি রুপির ব্যবসা করে ফেলেছে আলিয়ার রাজনৈতিক থ্রিলারধর্মী এই ‘রাজি’ ছবিটি।

সত্য ঘটনা অবলম্বনে হরিন্দর সিক্কার লেখা গল্প 'কলিং শিমত'-অবলম্বনে তৈরি হয়েছে মেঘনা গুলজারের চলচ্চিত্র 'রাজি'। সিনেমায় কাশ্মীরি তরুণী শিমত-এর ভূমিকায় অভিনয় করেছেন আলিয়া ভাট।

যিনি ভারতীয় সেনার হয়ে খবর সংগ্রহ করতে এক পাকিস্তানি সেনা অফিসারকে বিয়ে করেন।

১৯৭১-এর ভারত-পকিস্তান যুদ্ধের সময় পাক সেনা বাহিনীর সমস্ত গোপন তথ্য এই কাশ্মীরি তরুণী শিমতের মাধ্যমেই পৌঁছে যায় ভারতীয় সেনাবাহিনীর হাতে।