স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘মায়ের নিবসন’
মা দিবস উপলক্ষে তরুণ নির্মাতা আর এ রাহুল এর রচনা ও পরিচালনায় মুক্তি দেওয়া হয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘মায়ের নিবস’।
ফিকশন ভিউ ইউটিউব চ্যানেলে রোববার মুক্তি দেওয়া হয়েছে চলচ্চিত্রটি।
মায়ের আদরের তিন ছেলে, ছোট মেয়ে, ছেলের বউ ও আদরের নাতনী সায়মাকে আবর্তিত হয়েছে চলচ্চিত্রটির গল্প।
এর গল্প নিয়ে নির্মাতা বলেন, “তিন ছেলে প্রতি মাসে দশ দিন করে মা’কে নিজেদের সাথে রাখে। মা তিন ছেলের সাথে ভাগাভাগি করে অসহায় বোঝার মতো প্রতি মাস পার করে। এবার মেঝ ছেলের বাসায় মা তিনদিন বেশি থেকেছে, অন্য দুই ভাই মাকে এই মাসে নিতে চাচ্ছে না। ভাইদের মধ্যে শুরু হয় মায়ের ভরণ-পোষণের ভাগাভাগি নিয়ে নাটকীয়তা।”
বিভিন্ন চরিত্রে অভিনয় করেছে মিতা মাহমুদা, রফিক নটবর, সাইফ জোয়ারদার, পড়শী রুমি, রিয়াজ রাজ, আফরিন নিশি ও শিশু শিল্পী আরিয়া অরিত্রা।
ফিকশন ভিউ ব্যানারে চলচ্চিত্রটি প্রযোজনা করেছেন এস. এম. শাহরিয়ার মুকবুল।
