২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পোশাক শ্রমিকদের কষ্টগাথা ‘সেলাই জীবন’

পোশাক শ্রমিকের গল্পে নির্মিত হল স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘সেলাই জীবন’।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2018, 07:15 PM

Updated : 08 Apr 2022, 06:22 PM

ফারুক মইনউদ্দিনের ছোটগল্প ‘শরীরবৃত্তীয়’ অবলম্বনে এটি নির্মাণ করেছেন সোহেল রানা বয়াতী। সম্প্রতি নারায়ণগঞ্জ ও ঢাকার বিভিন্ন স্থানে চলচ্চিত্রটির চিত্রধারনের কাজ সম্পন্ন হয়েছে।

চলচ্চিত্রটিতে ফুটে উঠেছে গার্মেন্টস শ্রমিকদের জীবন-বাস্তবতা।

নির্মাতা সোহেল রানা বয়াতি বলেন, “গার্মেন্টস খাত আমাদের জাতীয় আয়ের একটি বিশাল অংশ সরবরাহ করে কিন্তু যে সব কর্মীরা এই আয় করে তাদের জীবন স্বাভাবিকভাবে চলে না। প্রতিবছর ঈদের সময় আমরা দেখি তারা বেতন ভাতার জন্য আন্দোলন করে।

“আবার বিভিন্ন গার্মেন্টসে শিশুরাও কাজ করে। তবে তারা কেন কাজ করে, কিভাবে কাজ করে তা ‘শরীরবৃত্তীয়’ গল্পে লেখক সুন্দরভাবে উপস্থাপন করেছেন। আমি চেষ্টা করেছি মানবিক এই গল্পটি সহজ সরল ভাবে তুলে ধরার। ”

চলচ্চিত্রের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শিমুল খান, জয়িতা মাহলানোবিশ, সাজু আহমেদ, নীলা, পাপিয়া, সাদিয়া প্রমুখ । অনিক কান্তি সরকারের চিত্রনাট্যে চিত্রগ্রহণ করেছেন ফরহাদ হোসেন।

শিগগিরই চলচ্চিত্রটি অন্তর্জালে মুক্তি পাবে বলে জানিয়েছেন নির্মাতা।