রওনক-শিমুর ‘মায়া গাছ’
বেশ কিছুদিন বিরতির পর আবারও নাটকে সরব হচ্ছেন ছোটপর্দার অভিনেত্রী সুমাইয়া শিমু। ‘মায়া গাছ’ নামে একটি নাটকে তার সহশিল্পী হিসেবে অভিনয় করেছেন ছোটপর্দার আরেক অভিনয়শিল্পী রওনক হাসান।
নাটকটি নির্মাণ করেছেন অনন্য ইমন। চিত্রনাট্য করেছেন শফিকুর রহমান শান্তনু। এতে রওনক হাসান ও সুমাইয়া শিমু ছাড়া আরও অভিনয় করেছেন কাজী উজ্জল, জিয়াউল হাসান কিসলুসহ আরও অনেকে।
শিমু বলেন, “নাটকের গল্পটা দারুণ। কাজটা করে ভালো লেগেছে। আশা করছি দর্শকদেরও ভালো লাগবে।”
পরিচালক জানান, কোনো পাত্র-পাত্রী নয়, এই নাটকের প্রধান চরিত্র একটি গাছ। সেই গাছটি মায়ার বাঁধনে ধরে রাখে গ্রামবাসীদের। গাছকে কেন্দ্র করেই এগিয়েছে নাটকের গল্প।
আসছে ঈদের যেকোনো একটি টিভি চ্যানেলে নাটকটি প্রচার হবে বলে জানিয়েছেন তিনি।
